,

সংঘর্ষের ভিডিও ধারণের সময় লিবিয়ার কৌতুক অভিনেতা নিহত

news-image

অনলাইন ডেস্ক : লিবিয়ার রাজনৈতিক দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ভিডিও ধারণ করার সময় দেশটির জনপ্রিয় কৌতুক অভিনেতা মুস্তাফা বারাকা নিহত হয়েছেন। গত শনিবারের এই সংঘর্ষের ঘটনায় নারীসহ ৩২ জন নিহত হয়েছেন। গত কয়েক বছরের মধ্যে এটি ছিলো সবচেয়ে ভয়াবহ সংঘর্ষ।

আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, বারাকা কৌতুক অভিনেতা হিসেবে লিবিয়ার টেলিভিশন ও সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ জনপ্রিয় ছিলেন। লিবিয়ায় ধারাবাহিক সংঘর্ষ ও দুর্নীতির জন্য দেশের রাজনৈতি ব্যক্তিদের ব্যঙ্গ করে ভিডিও প্রকাশ করতেন তিনি।

গত শনিবার মিলিশিয়ার দুদলের সংঘর্ষ ছড়িয়ে পড়লে বারাকা ভিডিও ধারণ করার সিদ্ধান্ত নেন। ইন্সটাগ্রামে লাইভ করার সময় তিনি বলেন, আমি নিহত হওয়ার আগের চিত্র। এরপর একটি গুলি তার বুকে লাগে এবং তিনি নিহত হন।

ত্রিপলিভিত্তিক জাতিসংঘ স্বীকৃত সরকারের মিলিশিয়া এবং প্রতিদ্বন্দ্বী প্রধানমন্ত্রী ফাতহি বাসাগার অনুসারীদের মধ্যে ওই সংঘর্ষ হয়।

 

এ জাতীয় আরও খবর

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর