,

ফেরত দেয়া হবে ৫৮২ বিনিয়োগকারীর অর্থ, হাইকোর্টকে পিপলস লিজিং

নিজস্ব প্রতিবেদক : ৫৮২ জন ক্ষুদ্র বিনিয়োগকারীর অর্থ ফেরত দেওয়া হবে বলে জানিয়েছে পিপলস লিজিং অ্যান্ড ফিন্যান্সিয়াল সার্ভিস লিমিটেডের পরিচালনা বোর্ড।

সোমবার (২৯ আগস্ট) বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের হাইকোর্ট বেঞ্চে এ তথ্য জানানো হয়েছে।

আদালতকে এ তথ্য জানিয়েছেন পিপলস লিজিংয়ের পরিচালনা বোর্ডের আইনজীবী ব্যারিস্টার মেজবাহুর রহমান।

এ বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আইনজীবী ব্যারিস্টার মেজবাহুর রহমান বলেন, যারা পিপলস লিজিংয়ে ১ লাখ টাকা পর্যন্ত রেখেছিলেন, তাদের মধ্য হতে অগ্রাধিকার ভিত্তিতে ৫৮২ জন ক্ষুদ্র বিনিয়োগকারী আগে পাবেন।

এর আগে, পি কে হালদারের অর্থ পাচার ও দুর্নীতির বিষয়ে আলোচনায় আসা আর্থিক প্রতিষ্ঠান পিপলস লিজিং অ্যান্ড ফিন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড পরিচালনার জন্য গত বছরের ২৮ জুন ১০ সদস্যর বোর্ড গঠন করে দেন হাইকোর্ট। হাইকোর্ট এই বোর্ডের চেয়ারম্যান হিসাবে জ্যেষ্ঠ আইনজীবী কামাল উল আলমকে বোর্ডের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেন ।

বোর্ডের সদস্য হিসেবে সাবেক সচিব আনোয়ারুল ইসলাম শিকদার, জেলা ও দায়রা জজ (অব.) হাসান শাহেদ ফেরদৌস, পূবালী ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক আব্দুল হালিম চৌধুরী, ব্রিগেডিয়ার (অব.) কাজী তাওফিকুল ইসলাম, এফসিএ নুর-ই খোদা আব্দুল মবিন ও মাওলা মোহাম্মাদ, প্রতিষ্ঠানটির সঞ্চয়কারীদের প্রতিনিধি ডা. নাশিদ কামাল, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের চেয়ারম্যান ড. নুরুল কবির এবং আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মাদ জালালুদ্দিনকে রাখা হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড