,

জ্বালানি তেলের দাম কমার বিষয়ে যা বললেন বিপিসির চেয়ারম্যান

news-image

নিজস্ব প্রতিবেদক : ডিজেলের আমদানি শুল্ক ১০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে। এর ফলে জ্বালানি তেলের দামের ওপর প্রভাব পড়বে কী, সাংবাদিকদের এমন প্রশ্নে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) চেয়ারম্যান এবিএম আজাদ বলেছেন, এটা জানতে আমাদের আরও ২ থেকে ৩ দিন সময় লাগতে পারে।

সোমবার (২৯ আগস্ট) পেট্রল পাম্প মালিকদের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা জানান।

বিপিসি চেয়ারম্যান বলেন, জ্বালানি তেল আমদানি পর্যায়ে শুল্ক কমানোর বিষয়টা মাত্র ২টা জায়গায় আংশিক কমেছে। এটি নিয়ে অ্যাকাউন্টস শাখা কাজ করছে। তা জানতে হলে আরও ২ থেকে ৩ দিন সময় লাগতে পারে।

তিনি আরও বলেন, আন্তর্জাতিক বাজারে এখনও প্রতি ব্যারেল ডিজেলের দাম ১৩২ ডলার। যার ফলে ডিজেল বিক্রিতে প্রতি লিটারে সাড়ে ৯ থেকে ১০ টাকা লস করছে বিপিসি।

চলতি মাসের শুরুর দিকে জ্বালানি তেলের দাম এক লাফে প্রায় ৫০ শতাংশ বাড়িয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়ে সরকার। এরপর বিশ্ব অর্থনীতি সংকটের মধ্যে কীভাবে এই দাম কমানো যায় সেই পথ খুঁজতে শুরু করে সংশ্লিষ্টরা।

অবশেষে ডিজেলের আগাম কর মওকুফ এবং আমদানি শুল্ক ১০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা করার সিদ্ধান্ত নেয় সরকার। এর ফলে ৩১ ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) ও অন্য ব্যবসায়ী প্রতিষ্ঠান হ্রাসকৃত শুল্ক হারে ডিজেল আমদানি করতে পারবে। তবে যতটা শুল্ক কমানো হয়েছে তাতে লিটারে দুই টাকা দাম কমতে পারে বলে জানিয়েছে জ্বালানি বিভাগ।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড