,

বই কেনা প্রকল্পের তালিকা থেকে ১৪৭৭ বই বাতিল

news-image

নিজস্ব প্রতিবেদক : সরকারি কর্মকর্তাদের মধ্যে পাঠাভ্যাস গড়ে তুলতে বই কেনা প্রকল্পের এক হাজার ৪৭৭টি বই তালিকা থেকে বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কে এম আলী আজম।

সোমবার (২৯ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের তিনি এই তথ্য জানান।

এর আগে, জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন, বই কেনার প্রাথমিক যে তালিকা করা হয়েছে, সেটা অবশ্যই চূড়ান্ত করার আগে আমরা আর দেখবো।

সরকারি কর্মকর্তাদের ‘জ্ঞানচর্চা ও পাঠাভ্যাস’ বাড়ানোর জন্য বই কিনতে ৯ কোটি ৫৪ লাখ টাকা বরাদ্দ দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এজন্য এক হাজার ৪শ ৭৭টি বইয়ের তালিকা দেওয়া হয়েছে। তালিকায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. নবীরুল ইসলামের ২৯টি বই রয়েছে। বিষয়টি নিয়ে সংবাদ প্রকাশিত হলে ব্যাপক সমালোচনা তৈরি হয়।

এ বিষয়ে জনপ্রশাসন প্রতিমন্ত্রী সাংবাদিকদের বলেন, প্রাথমিক তালিকা এসেছে। এটা আমরা দেখছি।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড