,

১ সেপ্টেম্বর থেকে ওএমএসের চাল বিক্রির কেন্দ্র বাড়ছে

news-image

নিজস্ব প্রতিবেদক : আগামী ১ সেপ্টেম্বর থেকে সারাদেশে ডিলারের মাধ্যমে ২ হাজার ৩৬৩টি কেন্দ্রে ৩০ টাকা কেজি দরে ওএমএসের চাল বিক্রি করবে সরকার। এর আগে ৮১১টি কেন্দ্রে ওএমএসের চাল বিক্রি করা হতো।

নগরীতে ওএমএসের ট্রাক ও ডিলারের কাছ থেকে এক ব্যক্তি দিনে সর্বোচ্চ ৫ কেজি চাল কিনতে পারেন।

আজ রোববার প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়েছে, দেশে ৮১১টি কেন্দ্রে ডিলারের মাধ্যমে চলমান ওএমএস কার্যক্রম আরও সম্প্রসারিত করে মোট ২ হাজার ৩৬৩টি কেন্দ্র করা হয়েছে। একই সঙ্গে টিসিবির ফ্যামিলি কার্ডধারীরা ওএমএস এর মত ৩০ টাকা দরে ১০ কেজি করে চাল কিনতে পারবেন।

খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় সারাদেশে ইউনিয়ন পর্যায়ের ৫০ লাখ ১০ হাজার ৫০৯টি প্রান্তিক পরিবারকে প্রতি কেজি ১৫ টাকা দরে মাসে ৩০ কেজি চাল প্রদান করা হবে।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড