,

১৭৭ কেজি ‘দৈত্যে’র ওজন ১১৩!

news-image

অনলাইন ডেস্ক : সাজাদ ঘরাবি নামের ইরানের এক ব্যক্তি নিজেকে ‘ইরানের দৈত্য’ দাবি করতেন। তার ওজন ১৭৭ কেজি বলেও ইনস্টাগ্রামে তিনি তুলে ধরেন।

সম্প্রতি বক্সিংয়ের এক ভিডিওতে সামনে আসতেই দেখা যায় তার ওজন কোনোভাবেই ১১৩ কেজির বেশি নয়। এতে সমালোচনা শুরু হলে তিনি ১০ লাখ ফলোয়ারের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বন্ধ করে দেন।

ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়, নিজেকে ১৭৭ কেজি ওজনের দাবি করা ওই ব্যক্তির নিজের ডাকনাম দিয়েছিলেন ‘ইরানের হাল্ক’। বিশাল দেহ নিয়ে তার গর্বের শেষ ছিল না। কিন্তু তার অতীত দাবি ধুলোয় মিশিয়ে দিয়ে সম্প্রতি বক্সিংয়ের এক ভিডিও সামনে আসে। এতেই শুরু হয় নেটদুনিয়ায় সমালোচনার ঝড়।

কাজাখস্তানের এক বক্সারের বিরুদ্ধে লড়তে নেমেছিলেন ওই দৈত্য। সেখানে দেখা যায়, ছবির মতো বিশালাকার দেহ তার নয়। বরং বক্সিং ম্যাচে বিপক্ষের ঘুষিতে কয়েক মিনিটেই ধরাশায়ী হয়ে পড়েন ইরানের হাল্ক খ্যাত সাজাদ।

সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে দাবি করেন, এতদিন তিনি যে ছবিগুলো প্রকাশ করেছেন, তার সবই ফটোশপ করা। তার ওজন কোনোভাবেই ১১৩ কেজির বেশি হওয়া সম্ভব নয়।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড