,

শুধু বন্যা নয়, যুদ্ধের মধ্যেও সমাবেশ চলবে: ইমরান খান

news-image

অনলাইন ডেস্ক : শুধু বন্যা নয়, যুদ্ধের মধ্যেও রাজনৈতিক সভা-সমাবেশ চালিয়ে যাবেন বলে মন্তব্য করেছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ পার্টির চেয়ারম্যান ইমরান খান।

পার্স টুডের প্রতিবেদনে বলা হয়, ‘হাকীকি আজাদি’ বা বাস্তব স্বাধীনতার জন্য তিনি লড়াই করছেন। দাবদাহ, বন্যা এমনকি যুদ্ধের মধ্যেও তার এই লড়াই অব্যাহত থাকবে। ঝিলামের জনসমাবেশে দেওয়া বক্তব্যে ইমরান খান বলেন, পিটিআইয়ের বিরুদ্ধে পরিকল্পিত অপপ্রচার চালানো হচ্ছে।

তিনি আরও বলেন, সংবাদপত্র, বন্ধুপ্রতীম কিছু মিডিয়া, সাংবাদিক এবং একটি বিশেষ মিডিয়া হাউজ ব্যাপকভাবে এই প্রচারণায় নেমেছে। তারা সব সময়ই ‘চোরদের’ সুরক্ষা দিয়ে আসছে। তারা বলছে, এখন সভা-সমাবেশ করার সময় নয়।

ইমরান খান বলেন, আমি ওইসব চোরদের বিরুদ্ধে যুদ্ধ করছি, যারা গত ৩০ বছর ধরে দেশ থেকে লুটপাট করছে। আমি আইনের প্রাধান্য দেওয়ার জন্য লড়াই করছি। আমি এমন একটি দেশের জন্য লড়াই করছি, যা হবে ইসলামিক কল্যাণমূলক।

বিরোধীপক্ষের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, আমি আমার দেশবাসীকে সাহায্য করবো। কিন্তু তোমাদের ছেড়ে দেব না।

 

এ জাতীয় আরও খবর

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর