,

‘বিউটি সার্কাস’ মুক্তি পাচ্ছে ২৩ সেপ্টেম্বর

news-image

বিনোদন প্রতিবেদক : অবশেষে মুক্তি পেতে যাচ্ছে জয়া আহসান অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা‘বিউটি সার্কাস’। এরই মধ্যে ‘কবে আসছে বিউটি সার্কাস? জাতির বিবেকের কাছে প্রশ্ন!’ শিরোনামে প্রচার শুরু করেছে সিনেমাটির সংশ্লিষ্টরা।

সিনেমার মুক্তির জন্য তারিখ বরাদ্দ চেয়ে আবেদন করেছে চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতি। সেখানে খোঁজ নিয়ে জানা যায়, ‘বিউটি সার্কাস’ সিনেমাটি ২৩ সেপ্টেম্বর মুক্তির জন্য তারিখ বরাদ্দ নিয়েছে। অর্থাৎ সব ঠিক থাকলে সিনেমাটি সেপ্টেম্বরের ২৩ তারিখ মুক্তি পাবে।

ছবিটির পরিচালক মাহমুদ দিদার বলেন, ‘আমার প্রাথমিকভাবে সেপ্টেম্বরের চতুর্থ সাপ্তাহে ‘বিউটি সার্কাস’ সিনেমাটির মুক্তি চিন্তা করেছি। সেইভাবে সব প্রস্তুতি নিচ্ছি। আগামী কয়েকদিনের মধ্যে আমার ডেট জানাতে পারবো।’

২০১৭ সালের ৬ ফেব্রুয়ারি থেকে শুরু হয় বিউটি সার্কাসের শুটিং। ২০০ জনের নির্মাণসঙ্গী নিয়ে প্রায় দুই হাজার গ্রামবাসীর অংশগ্রহণে চিত্রধারণের কাজ করেন নির্মাতা। এজন্য নির্মাতা বিশাল সার্কাস প্যান্ডেল নির্মাণ ও গ্রাম্যমেলার আয়োজন করেন।

চলচ্চিত্রটিতে জয়া আহসানের বিপরীতে দেখা যাবে চিত্রনায়ক ফেরদৌস আহমেদ, তৌকির আহমেদ ও এ বি এম সুমনকে। এতে আরও অভিনয় করেছেন শতাব্দী ওয়াদুদ, গাজী রাকায়েত মনিসা অর্চি প্রমুখ।

 

এ জাতীয় আরও খবর

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর