,

এশিয়া কাপে সাকিবের সহযোগী আফিফ

news-image

ক্রীড়া ডেস্ক : আগামী বিশ্বকাপ পর্যন্ত টি-টোয়েন্টি দলের নেতৃত্বে সাকিব আল হাসান। এবার পেলেন একজন সহযোগীও। এশিয়া কাপে সহ-অধিনায়কের দায়িত্ব পালন করবেন আফিফ হোসেন ধ্রুব।

শনিবার রাতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছে।

২০১৮ সালে আন্তর্জাতিক আঙিনায় অভিষেক হওয়া আফিফ দেশের হয়ে এরই মধ্যে ৪৭টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে ফেলেছেন। এশিয়া কাপের মতো বড় আসরে ২২ বছর বয়সী এই তরুণকে দায়িত্ব দিয়ে বিসিবি যেন বুঝিয়ে দিলো, তাকেই ‘ভবিষ্যতের অধিনায়ক’ ভাবা হচ্ছে।

সংযুক্ত আরব আমিরাতে ছয় দলকে নিয়ে এশিয়া কাপের এবারের আসরটি মাঠে গড়িয়েছে আজ। টুর্নামেন্টের প্রথম ম্যাচেই চমক দেখিয়েছে আফগানিস্তান। শ্রীলঙ্কাকে তারা হারিয়েছে ৮ উইকেট হাতে রেখে।

এই আফগানিস্তানের বিপক্ষেই বাংলাদেশের প্রথম ম্যাচ। ৩০ আগস্ট শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল।

 

এ জাতীয় আরও খবর

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর