,

সংসদ অধিবেশন বসছে আজ, নির্বাচিত হবেন নতুন ডেপুটি স্পিকার

news-image

নিজস্ব প্রতিবেদক : সংসদ অধিবেশন বসছে আজ, নির্বাচিত হবেন নতুন ডেপুটি স্পিকার
একাদশ জাতীয় সংসদের ১৯তম অধিবেশন বসছে আজ রোববার বিকাল ৫টায়। অধিবেশনের প্রথম দিনই নতুন ডেপুটি স্পিকার নির্বাচন করবে আইনসভা।

গত ১১ আগস্ট সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এ অধিবেশন আহ্বান করেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। জানা গেছে, সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে এ অধিবেশন সংক্ষিপ্ত হতে পারে।

দিনের কর্মসূচির শুরুতেই রয়েছে সভাপতিমণ্ডলীর মনোনয়ন। তারপর নতুন ডেপুটি স্পিকার নির্বাচন করবে সংসদ। এক্ষেত্রে একজন নতুন ডেপুটি স্পিকারের নাম প্রস্তাব করবেন। তারপর আরেকজন সমর্থন করবেন। সাধারণত সংসদের প্রধান হুইপ এ প্রস্তাব তোলেন। আরেকজন হুইপ বা জ্যেষ্ঠ সদস্য তা সমর্থন করেন। পরে স্পিকার প্রস্তাবটি ভোটে দেবেন।

নিয়ম অনুযায়ী স্পিকার বা ডেপুটি স্পিকারের পদ শূন্য হলে ওই সময় যদি সংসদের অধিবেশনের থাকে, তবে সাত দিনের মধ্যে নির্বাচনের বিধান রয়েছে। আর অধিবেশনে না থাকলে পরের অধিবেশনের প্রথম দিন নির্বাচন করার বাধ্যবাধকতা রয়েছে। সেজন্য রোববার কার্যাবলির শুরুতেই ডেপুটি স্পিকার নির্বাচন হবে।

সংসদ সচিবালয় থেকে জানা গেছে, এ অধিবেশন ৩ থেকে ৫ কার্যদিবস চলতে পারে। সংক্ষিপ্ত হলেও এ অধিবেশনে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিল উত্থাপন ও পাস হতে পারে।

এর আগে, গত ৩০ জুন সংসদের অষ্টাদশ এবং ২০২২ সালের বাজেট অধিবেশন শেষ হয়। গত ৫ জুন থেকে শুরু হওয়া ওই অধিবেশনে গত ৯ জুন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বর্তমান সরকারের এ মেয়াদের চতুর্থ বাজেট পেশ করেন। কোভিডের অভিঘাত পেরিয়ে উন্নয়নের ধারাবাহিকতায় প্রত্যাবর্তন’ স্লোগান শীর্ষক ৬ লাখ ৭৮ হাজার ৬৪ কোটি টাকার বাজেট পেশ করা হয়। ৩০ জুন এ বাজেট পাস করা হয়।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড