,

লরিচাপায় প্রাণ গেল ট্রাফিক কনস্টেবলের

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর উত্তরায় লরির চাপায় কাজী মাসুদ (৩৮) নামের এক ট্রাফিক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। এ ঘটনায় লরিটি জব্দ করা হলেও চালক পালিয়েছে বলে জানিয়েছে পুলিশ।

রোববার (২৮ আগস্ট) ভোরে উত্তরার পশ্চিম থানাধীন সেক্টর-৯ এ দুর্ঘটনাটি ঘটে।

বিষয়টি নিশ্চিত করে উত্তরা পশ্চিম থানার পরিদর্শক তদন্ত মো. ইয়াসিন গাজী জানান, নিহত কাজী মাসুদ ট্রাফিক উত্তরা পূর্ব জোন, উত্তরা বিভাগে কর্মরত ছিলেন।

তিনি বলেন, ভোর আনুমানিক পৌনে ৪টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উত্তরার আবদুল্লাহপুরের টঙ্গী ব্রিজের ১০০ গজ দক্ষিণে এ দুর্ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় কনস্টেবল কাজী মাসুদকে উদ্ধার করে উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত কাজী মাসুদ বাগেরহাট জেলার কচুয়া উপজেলার ধোপাখালী গ্রামের কাজী হেমায়েত উদ্দিনের ছেলে।

 

এ জাতীয় আরও খবর

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর