,

কাজে ফিরলেন চা শ্রমিকেরা

news-image

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি : মজুরি বৃদ্ধির দাবিতে শ্রমিকদের দীর্ঘ ১৯ দিনের ধর্মঘটে চা বাগানের অচলাবস্থার অবসান ঘটেছে আজ রবিবার। সকাল থেকে চা শ্রমিকেরা কাজে যোগ দিয়েছেন।

এর আগে গতকাল শনিবার বিকেলে প্রধানমন্ত্রী দৈনিক মজুরি ১৭০ টাকা নির্ধারণ করে দেওয়ার পর কাজে ফেরার ঘোষণা দেন সাধারণ চা শ্রমিকেরা।

আজ সকাল সাড়ে ৯টায় মৌলভীবাজারের কমলগঞ্জের মাধবপুর ও শ্রীগোবিন্দপুর চা বাগানে গিয়ে দেখা যায়, চা শ্রমিকেরা হাসিমুখে বাগানে কাজে যোগ দিয়েছেন। নারী ও পুরুষ সবাই একযোগে করছেন পাতা উত্তোলনের কাজ। চা গাছের নিচে আগাছা জন্মানোয় তা পরিষ্কার করতে ব্যস্ত চা শ্রমিকেরা।

আলাপকালে শ্রমিক সুমনা বাউরি ও রাজেস অলমিক বলেন, ‘দীর্ঘদিন ধরে আমরা মজুরি বৃদ্ধির আন্দোলন করেছি। শুরু থেকেই প্রধানমন্ত্রীর ঘোষণার জন্য অপেক্ষায় থাকার পর গতকাল শনিবার আমাদের নতুন মজুরি নির্ধারণ করা হয়েছে। তাই আজ থেকে কাজে যোগ দিলাম।’

বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের মনু-দলই ভ্যালির সভাপতি ধনা বাউরি দেশ রূপান্তরকে বলেন, ‘দৈনিক মজুরি ১৭০ টাকা নির্ধারণে প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত সবাই মেনে নিয়েছে। প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে সাধারণ চা শ্রমিকেরা আজ রবিবার থেকে কাজে যোগ দিয়েছে। আমাদের ভ্যালির অন্তর্গত ২৩ চা বাগানের পঞ্চায়েত নেতৃবৃন্দকেও শ্রমিকদের কাজে যোগদানের বিষয়টি জানানো হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না