,

নালিতাবাড়ীতে বৃষ্টির জন্য নামাজ আদায়

news-image

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি : বৃষ্টির জন্য নামাজ আদায় করেছেন শেরপুরের নালিতাবাড়ীর ১ নম্বর পোড়াগাঁও ইউনিয়নের বাসিন্দারা। আজ শনিবার সকালে উপজেলার বাতকুচি ঈদগাঁ মাঠে এই নামাজ আদায় করা হয়।

জানা যায়, চলতি আমন মৌসুমে প্রায় এক মাস ধরে পর্যাপ্ত বৃষ্টিপাত না হওয়ায় ফসলের মাঠ ফেটে চৌচির হয়ে যাচ্ছে। হুমকিতে পড়েছে আমন আবাদসহ উদ্ভিদ ও প্রাণীকুল। তীব্র তাপদাহে জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছে। এমন পরিস্থিতিতে কৃষকরা পড়েছে মহাবিপদে। আমন চাষ নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন তারা।

তাই বৃষ্টির জন্য মহান আল্লাহর রহমত কামনায় পোড়াগাঁও ইউনিয়নের বাসিন্দারা আজ নামাজের আয়োজন করেন। এতে ইমামতি ও দোয়া পরিচালনা করেন নালিতাবাড়ী পৌরসভার মার্কাজ জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি উবায়দুর রহমান।

নামাজের আগে বক্তব্য দেন পোড়াগাঁও ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মাওলানা মো. জামাল উদ্দিন, কাজী মাওলানা মো. আবদুর রহমান জাওহারী, হাফেজ মো. মোজাম্মেল হক, হাফেজ মাওলানা মো. আবদুল বাছেদ ও মাওলানা মো. ফকরুল ইসলাম প্রমুখ। নামাজে এলাকার অনেক মুসল্লি অংশ নেন।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির