,

জনপ্রিয় নেতা হিসেবে আবারও শীর্ষ স্থানে মোদি

news-image

আন্তর্জাতিক ডেস্ক : টানা তৃতীয়বারের মতো বিশ্বের জনপ্রিয় নেতাদের তালিকায় শীর্ষ স্থান ধরে রাখলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মার্কিন সংস্থা মর্নিং কনসাল্টের এক পরিসংখ্যানে এ তথ্য প্রকাশ করা হয়েছে। পরিসংখ্যানে মোদি ৭৫ শতাংশ রেটিং পেয়ে শীর্ষ স্থান অর্জন করেছেন।

এর আগেও বিশ্বের সবচেয়ে জনপ্রিয় নেতা নির্বাচিত হয়েছিলেন মোদি। ২০২১-এর নভেম্বর ও ২০২২-এর জানুয়ারির পরিসংখ্যানে এই সাফল্য অর্জন করেন তিনি। বিভিন্ন প্রতিকূল পরিস্থিতির সাফল্যের সঙ্গে মোকাবিলা করে নিজের সেই জনপ্রিয়তা ধরে রাখতে সক্ষম হয়েছেন ভারতীয় এই প্রধানমন্ত্রী।

পরিসংখ্যানের তথ্য অনুযায়ী মোদির পরেই রয়েছেন মেক্সিকোর রাষ্ট্রপতি আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওব্রাডোর এবং ইতালির প্রধানমন্ত্রী মারিও ড্রাঘি। তারা যথাক্রমে ৬৩ শতাংশ এবং ৫৪ শতাংশ রেটিং নিয়ে দ্বিতীয় এবং তৃতীয় স্থানে রয়েছেন। ২২ জন বিশ্বনেতার মধ্যে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ৪১ শতাংশ রেটিং নিয়ে পঞ্চম রয়েছেন স্থানে।

মর্নিং কনসাল্ট পলিটিক্যাল ইন্টেলিজেন্সের পরিসংখ্যানে, ৩৯ শতাংশ রেটিং পেয়ে জো বাইডেনের পরে রয়েছেন কানাডার রাষ্ট্রপতি জাস্টিন ট্রুডো। জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা পেয়ছেন ৩৮ শতাংশ রেটিং।

মর্নিং কনসাল্ট পলিটিক্যাল ইন্টেলিজেন্স বর্তমানে অস্ট্রেলিয়া, অস্ট্রিয়া, বেলজিয়াম, ব্রাজিল, কানাডা, চেক প্রজাতন্ত্র, ফ্রান্স, জার্মানি, ভারত, আয়ারল্যান্ড, ইতালি, জাপান, মেক্সিকো, নেদারল্যান্ডস, নরওয়ে, পোল্যান্ড, দক্ষিণ কোরিয়া, স্পেন, সুইডেন, সুইজারল্যান্ড, ব্রিটেন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের নেতাদের রেটিং ট্র্যাক করছে।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড