,

ঢাকা সফর স্থগিত করলেন ওআইসি মহাসচিব

news-image

নিজস্ব প্রতিবেদক : অসুস্থতার কারণে ইসলামিক সহযোগিতা সংস্থার (ওআইসি) মহাসচিব হুসেইন ইব্রাহিম তাহার পূর্বনির্ধারিত ঢাকা সফর স্থগিত করা হয়েছে। তিন দিনের সফরে আজ শনিবার সকালে তার ঢাকায় আসার কথা ছিল।

হুসেইন ইব্রাহিম তাহা আফ্রিকার দেশ চাদের সাবেক পররাষ্ট্রমন্ত্রী। গত নভেম্বরে তিনি ওআইসি মহাসচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, ওআইসি মহাসচিব হুসেইন ইব্রাহিম তাহা অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি। এই কারণে তিনি আজ ঢাকা সফরে আসতে পারছেন না। পরে সুবিধাজনক সময়ে সফরটি হতে পারে।

সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন ওআইসি মহাসচিবকে সফরের আমন্ত্রণ জানিয়েছেন। সফরকালে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তার সাক্ষাতের কথা ছিল।

 

এ জাতীয় আরও খবর

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর