,

ভারতের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে ফিফা

news-image

স্পোর্টস ডেস্ক : বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থা ফিফা ভারতকে সাসপেন্ড করেছিল গত ১৫ আগস্ট রাতে। অল ইন্ডিয়া ফুটবল অ্যাসোসিয়েশনের ওপর তৃতীয় পক্ষের হস্তক্ষেপের কারণে দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় এ দেশটির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল ফিফা।

ফিফার সব নির্দেশনা মেনে ভারত তাদের ফেডারেশনের নির্বাচনী প্রক্রিয়া শুরু করে নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য আবেদন করেছিল ফিফায়। অবশেষে শুক্রবার (২৬ আগস্ট) রাতে ফিফা ভারতের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছে।

যার ফলে ভারত এখন আন্তর্জাতিক ফুটবলে অংশ নিতে পারবে। দেশটির ক্লাবগুলো আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশ নিতে পারবে। এমনকি দেশটি আন্তর্জাতিক অঙ্গনে ফুটবলীয় সকল কার্যক্রমেও অংশ নিতে পারবে।

ফিফার নিষেধাজ্ঞায় পড়াতে আগামী অক্টোবরে অনুষ্ঠিতব্য ফিফা বয়স ভিত্তিক নারী বিশ্বকাপের আয়োজন নিয়ে ভারত যে অনিশ্চয়তায় পড়েছিল সেটাও দূর হলো।

এ জাতীয় আরও খবর

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর