,

প্রথমবারের মতো জাতিসংঘে রাশিয়ার বিপক্ষে ভোট দিলো ভারত

news-image

অনলাইন ডেস্ক : জাতিসংঘে প্রথমবারের মতো রাশিয়ার বিপক্ষে ভোট দিয়েছে ভারত। গত বুধবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ইউক্রেন ইস্যুতে এক বৈঠকে মস্কোর প্রস্তাবের বিরুদ্ধে ভোট দেয় ভারত।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়, জাতিসংঘ নিরাপত্তা পরিষদে এতদিন রাশিয়ার বিপক্ষে মত দেওয়া থেকে বিরত ছিল ভারত। এ নিয়ে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলোকে ক্ষুব্ধ করেছে।

আজ বুধবার ইউক্রেনের ৩১তম স্বাধীনতা বার্ষিকীতে রাশিয়ার সঙ্গে যুদ্ধের ছয় মাসপূর্তি পর্যালোচনায় বিশেষ বৈঠক ডেকেছিল ইউএনএসসি।

বৈঠক শুরু হওয়ার পরপরই জাতিসংঘে রাশিয়ার রাষ্ট্রদূত ভ্যাসিলি এ নেবেনজিয়া ভিডিও টেলিকনফারেন্সের মাধ্যমে বৈঠকে ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির অংশগ্রহণের বিষয়ে একটি ‘পদ্ধতিগত’ ভোটের আহ্বান জানান।

নেবেনজিয়া এবং আলবেনিয়ার ফেরিট হোক্সার বিবৃতির পর পরিষদ ১৩-১ ভোটে জেলেনস্কিকে ভিডিও টেলিকনফারেন্সের মাধ্যমে বৈঠকে অংশ নেওয়ার আমন্ত্রণ জানায়। জেলেনস্কি বৈঠকে যোগ দেওয়া নিরাপত্তা পরিষদের নিয়মবহির্ভূত উল্লেখ করে এ বিষয়ে একটি পদ্ধতিগত ভোটের আহ্বান জানান রুশ রাষ্ট্রদূত। তবে তার সেই দাবির বিপক্ষে ভোট দিয়ে জেলেনস্কির অংশগ্রহণকে সমর্থন জানায় ভারতসহ ১৩টি দেশ। এ ধরনের আমন্ত্রণের বিরুদ্ধে ভোট দেয় রাশিয়া, আর বিরত ছিল চীন।

ইউক্রেনে আগ্রাসনের পর রাশিয়ার ওপর অর্থনৈতিকসহ বিভিন্ন ধরনের অসংখ্য নিষেধাজ্ঞা আরোপ করেছে পশ্চিমারা। তাদের ইচ্ছা ছিল ভারতও তাদের সঙ্গে রাশিয়ার বিপক্ষে ভোট দেবে। তবে ইউক্রেন ইস্যুতে ভারত কখনোই রাশিয়ার সমালোচনা করেনি।

 

এ জাতীয় আরও খবর

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর