,

রিকশায় বসা দেবকে টেনে নিলেন মিঠুন, ভিডিও ভাইরাল

news-image

বিনোদন ডেস্ক : রিকশায় বসে আছেন টলিউড অভিনেতা দেব। আর সে রিকশা টেনে নিচ্ছেন বলিউড সুপারস্টার মিঠুন চক্রবর্তী! আর সে রিকশা টানার ভিডিও দেবের ফ্যানদের একটি ইনস্টাগ্রাম আইডিতে পোস্ট করা হয়েছে। ইতোমধ্যেই ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিনের খবরে বলা হয়, ‘প্রজাপতি’ নামের একটি সিনেমায় মিঠুন চক্রবর্তীর বিপরীতে অভিনয় করছেন দেব। কয়েক মাস আগে কলকাতায় হয়েছে এ ছবির কিছু অংশের শুটিং হয়েছে। তখন বলা হয়েছিল, ছবির কিছু অংশের শুটিং হবে উত্তরপ্রদেশের বারাণসীতে। সেখানে শুটিংয়ের ফাঁকে দেবকে রিকশায় চড়িয়ে টেনে নিলেন মিঠুন।

উল্লেখ্য, রাজনীতির দিক থেকে মিঠুন চক্রবর্তী ও দেবের অবস্থান একেবারেই ভিন্ন।দেব তৃণমূল কংগ্রেসের সংসদ সদস্য। আর মিঠুন বিজেপির নেতা। তবে সিনেমার পর্দায় তাদের পরিচয় শুধুই অভিনেতা। দেবের হাত ধরে বহু বছর পর বাংলা সিনেমার পর্দায় ফিরছেন মিঠুন। ‘প্রজাপতি’ ছবিতে বাবা ছেলের ভূমিকায় দেখা যাবে দেব ও মিঠুনকে।

‘প্রজাপতি’ সিনেমার পরিচালক অভিজিৎ সেন জানিয়েছেন, বাবা ও ছেলের সম্পর্কের গল্প বলবে এই ছবি। ছবিতে দেব, মিঠুন চক্রবর্তী ছাড়াও রয়েছেন মমতা শংকর। সবচেয়ে বড় ব্যাপার হল প্রায় ৪৬ বছর পর একসঙ্গে ফের বড়পর্দায় মমতা শংকর ও মিঠুন চক্রবর্তী। এটি ছবির আরও বড় চমক।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড