মঙ্গলবার, ৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

জঙ্গলে কাকের ডাক, গিয়ে পেলেন শেয়ালে কামড়ানো লাশ

news-image

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের নালিতাবাড়ীতে পাঁচ দিন ধরে নিখোঁজ নাছিমা বেগমের (৩৫) পুঁতে রাখা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার রামচন্দ্রকুড়া ইউনিয়নের বিশিগিরিপাড়া গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

কাকরকান্দি ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ ও পূর্ব মানিককুড়া গ্রামের আমির আলীর স্ত্রী নাছিমা বেগম।

জানা গেছে, গত শনিবার ২০ আগস্ট বিকেলে নিজ বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হন গৃহবধূ নাছিমা। রাতে বাড়ি না ফেরায় তার স্বজনরা বিভিন্নস্থানে খোঁজ করেন। না পেয়ে তার স্বামী আমির আলী নালিতাবাড়ী থানায় একটি সাধারণ ডায়েরি (ডায়েরি) করেন।

নাছিমাকে সম্ভাব্য নানা জায়গায় খুঁজে ব্যর্থ হয়ে আজ সকালে বাড়ি থেকে প্রায় আধা কিলোমিটার দূরে বিশগিরিপাড়া বন বিভাগের সমতল বনে-জঙ্গলে সন্ধানে নামেন স্বজনেরা। এ সময় জঙ্গলের ওপরে কাকের ডাকাডাকি শুনে এগিয়ে আসেন নাছিমার মা গুলেরা বেগম। ঝোপের মাঝে মাটি ফুঁড়ে বেড়িয়ে থাকা মেয়ের অর্ধগলিত ও শেয়ালে কামড়ানো হাত-পা দেখে আঁতকে ওঠেন তিনি। তার চিৎকারে ছুটে আসেন অন্যরাও।

নাছিমার স্বামী আমির আলী জানান, গত শনিবার সারা দিন সংসারের কাজ করে সন্ধ্যার আগে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হন নাছিমা। মাথায় সামান্য সমস্যা থাকায় প্রায়ই বাড়ি থেকে বেরিয়ে যেতেন নাছিমা। বাড়ির আশপাশেই যেতেন বলেও জানান তিনি। নিখোঁজের পাঁচদিন পেরিয়ে যাওয়ায় প্রত্যক্ষদর্শীদের তথ্যমতে বিশগিরিপাড়া বনের দিকে যেতে দেখেছেন শুনে আজ বিশগিরিপাড়া বনে খুঁজতে যান তারা।

নাছিমার বাবা নাদির আলী জানান, আমির আলীর প্রথম ও দ্বিতীয় স্ত্রী একটি করে সন্তান রেখে মারা গেছেন। তৃতীয় স্ত্রী এক সন্তান নিয়ে ঢাকায় থাকেন। তার মেয়ে নাছিমা আমির আলীর চতুর্থ স্ত্রী এবং এই ঘরে পাঁচ সন্তানের জন্ম হয়েছে। এর মধ্যে বেঁচে আছে চার সন্তান। বিয়ের পর থেকেই তার মেয়ে ও জামাতাসহ নাতিরা খুব সুখে আছে। তিনি ধারণা করছেন, বনের আশপাশে থাকা কোনো অপরাধীচক্র নাছিমাকে হত্যা করে মাটিতে পুঁতে রেখেছে।

স্থানীয় দুই ইউপি চেয়ারম্যান খোরশেদ আলম খোকা ও নিয়ামুল কাউসার জানান, এ বনের ভিতরে একাধিক জায়গায় জুয়া ও গাঁজার আসর বসে। ফলে এখানে অপরাধীদের আনাগোনা রয়েছে।

এ বিষয়ে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক বলেন, খবর পেয়ে থানা পুলিশ, পিবিআই, সিআইডি ও র‌্যাবের টিম ঘটনাস্থল থেকে নাছিমার মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করেছেন। একই সঙ্গে হত্যাকাণ্ডের কারণ ও অপরাধী শনাক্তে আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

 

এ জাতীয় আরও খবর

সংরক্ষিত আসনের এমপিরা সংসদে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন: মির্জা ফখরুল

আইনশৃঙ্খলা বজায় রাখতে সরকার কঠোর অবস্থানে: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রী প্রকল্প অনুমোদন সহজ করার নির্দেশ দিয়েছেন বিনিয়োগ আকৃষ্ট করতে

এআই ব্যবহার করে এসএসসি প্রশ্নফাঁসের গুজব শনাক্ত: বাংলাফ্যাক্ট

তামিলনাড়ুর নির্বাচনে থালাপতি বিজয়ের দল এগিয়ে, পুরোনো ভিডিও ভাইরাল

রাঙামাটিতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, ১৪৪ ধারা জারি

প্রাইভেট বিশ্ববিদ্যালয়েও ক্রীড়া বিভাগ চালুর উদ্যোগ: প্রতিমন্ত্রী মো. আমিনুল হক

সিকদার গ্রুপের এমডি রন হক সিকদার আর নেই

আইনমন্ত্রী: আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের কার্যক্রমে প্রশ্ন তোলার কোনো কারণ নেই

মোদির মন্তব্য: পশ্চিমবঙ্গের জনগণ বিজেপিকে অভূতপূর্ব সমর্থন দিয়েছে

পশ্চিমবঙ্গের নির্বাচনের ফল বাংলাদেশের কূটনীতি প্রভাবিত করবে না: শামা ওবায়েদ

হাম ও উপসর্গ নিয়ে আরও ১৭ শিশুর মৃত্যু