,

গোপালগঞ্জে বিশ্ববিদ্যালয় ছাত্রীকে দলবদ্ধ ধর্ষণ: ৮ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট

news-image

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জে চাঞ্চল্যকর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় ৮ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার বিকেলে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ চার্জশিট জমা দেন মামলার তদন্তকারী কর্মকর্তা শীতল চন্দ্র পাল।

মামলার তদন্তকারী কর্মকর্তা গোপালগঞ্জ সদর থানার পরিদর্শক শীতল চন্দ্র পাল জানান, বিগত ২৩ ফেব্রুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী দলবদ্ধ ধর্ষণের শিকার হন। এ ঘটনায় মোট ১০ জনকে গ্রেপ্তার করা হয়। পরে তদন্ত শেষে বৃহস্পতিবার বিকেলে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে চার্জশিট জমা দেয়া হলো।

চার্জশিটভুক্ত আসামিরা হলো- রাকিব মিয়া, মো: হেলাল, প্রদীপ বিশ্বাস, নাহিদ রায়হান, তুর্য মন্ডল, পিয়াস ফকির, জীবন জমাদ্দার ও ফরিদ শেখ। এ মামলায় দুইজনের বিরুদ্ধে সাক্ষ্য প্রমাণাদি না পাওয়ায় তাদেরকে চার্জশিট থেকে বাদ দেয়া হয়েছে বলে উল্লেখ করা হয়।

মামলার বাদী ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রাজিউর রহমান জানান, যেহেতু ডিএনএ টেস্ট করে আসামিদেরকে শনাক্ত করে চার্জশিট দেয়া হয়েছে এবং এ পর্যন্ত ভিকটিমও কোনো কথা এখনো বলেনি, তাই আপাতত বিষয়টি আমরা মেনে নিয়েছি। ভিকটিম যদি কোনো অভিযোগ করেন তাহলে আমরা পরবর্তী আইনি ব্যাবস্থার দিকে এগুবো।

প্রসঙ্গত, বিগত ২৩ ফেব্রুয়ারি রাতে বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী ও আরেক ছাত্র শহরের নবীনবাগে বাসার দিকে ফিরছিলেন। স্থানীয় হেলিপ্যাডের কাছ পৌঁছলে আসামিরা জোর করে পাশের একটি নির্মাণাধীন ভবনের নিয়ে গিয়ে সেখানে দলবদ্ধ ধর্ষণ করে ওই ছাত্রীকে। এ ঘটনায় শিক্ষার্থীরা ক্ষোভে ফেটে পড়ে এবং তা ব্যাপক আন্দোলনে রূপ নেয়। আসামিরা ধরা পড়ার পর এবং আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তির আশ্বাসের পর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস শান্ত হয়।

 

এ জাতীয় আরও খবর

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর