,

তাঁত সমৃদ্ধ অঞ্চলে ক্লথ প্রসেসিং সেন্টার হচ্ছে: পাটমন্ত্রী

news-image

নরসিংদী প্রতিনিধি : দেশের ক্ষুদ্র তাঁতীদের তাঁতজাত পণ্যের গুণগত মানোন্নয়নে সরকার কাজ করছে, এজন্য দেশের তাঁত সমৃদ্ধ অঞ্চলে ক্লথ প্রসেসিং সেন্টার (সিবিসি) স্থাপন করা হচ্ছে। এতে ক্ষুদ্র তাঁতীরা কম খরচে তাদের পণ্যর মান বাড়াতে সামর্থ্য হবে বলে জানিয়েছেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী।

বৃহস্পতিবার দুপুরে নরসিংদীর মাধবদীতে বাংলাদেশ তাঁত বোর্ডের ক্লথ প্রসেসিং সেন্টার পরিদর্শনে গিয়ে একথা বলেন বস্ত্র ও পাটমন্ত্রী। এসময় সংসদ সদস্য তামান্না নুসরাত (বুবলী), বাংলাদেশ তাঁত বোর্ডের চেয়ারম্যান মো. রেজাউল করিমসহ অনেকে উপস্থিত ছিলেন।

মন্ত্রী বলেন, দেশে ও বিদেশে তাঁতজাত পণ্যের প্রসারে নতুন নতুন ডিজাইন উদ্ভাবনের জন্য ফ্যাশন ডিজাইন ও প্রশিক্ষণ ইনস্টিটিউট স্থাপন করা হচ্ছে। তাঁত শিল্পের উন্নয়ন ও তাঁতীদের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নের জন্য ঋণ বিতরণ কার্যক্রম চলমান রেখেছে সরকার।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ‘রূপকল্প-২০৪১’ সমানে রেখে সরকার তাঁত ও বস্ত্রখাতে নতুন নতুন উদ্ভাবনকে কাজে লাগিয়ে এ খাতকে আধুনিকায়নের উদ্যোগ গ্রহণ করছে। দেশে বিনিয়োগের সুযোগ সম্প্রসারণ, দক্ষ মানব সম্পদ সৃষ্টি, কর্মংস্থানের সুযোগ সৃষ্টি এবং রপ্তানি বৃদ্ধিতে বস্ত্র ও পাট মন্ত্রণালয় নিরলসভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড