,

ইউনিয়ন পরিষদের হেফাজতে থাকা তরুণের মৃত্যু

news-image

পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ে ইউনিয়ন পরিষদের (ইউপি) একটি কক্ষ থেকে সুজন ইসলাম (২৫) নামের এক তরুণের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে পঞ্চগড় ৩ নম্বর সদর ইউপির দ্বিতীয় তলার একটি কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

জানা যায়, সুজন সদর উপজেলার জগদল গোয়ালপাড়া গ্রামের কচিমদ্দীনের ছেলে। গতকাল বুধবার রাতে জগদল এলাকার একটি মসজিদের ব্যাটারি চুরি করতে গিয়ে ধরা পড়েন সুজন ও জাহেদুল নামের দুই তরুণ। পরে স্থানীয়রা চেয়ারম্যানকে খবর দিয়ে তাদের ইউপিতে নিয়ে যান স্থানীয়রা। এ বিষয়ে আজ সকালে বিচার হবে—এ কথা বলে সুজন ও জাহেদুলকে ইউপির দ্বিতীয় তলার পৃথক রুমে রেখে পরিষদের সবাই বাড়ি চলে যান।

সকালে ডিউটিরত গ্রামপুলিশ সদস্য খাবার দিতে গেলে সুজনকে গলায় গামছা দিয়ে ফাঁস লাগানো অবস্থায় দেখতে পান। এরপর ঘটনাস্থলে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে। একই সময় আটক জাহেদুলকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ মিঞা বলেন, ‘খবর পেয়ে সকালে মরদেহ উদ্ধার করে ময়ানতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে।’

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড