,

‘আমরা কি তাহলে সিনেমা নির্মাণ করব না’

news-image

বিনোদন প্রতিবেদক : মেজবাউর রহমান সুমনের ‘হাওয়া’ ও মোস্তফা সরয়ার ফারুকীর ‘শনিবার বিকেল’ সিনেমা ঘিরে চলচ্চিত্র পাড়ায় বেশ উত্তেজনা বিরাজ করছে। ‘হাওয়া’র নির্মাতার বিরুদ্ধে বন বিভাগের বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের মামলা এবং নির্মাতা ফারুকীর ‘শনিবার বিকেল’ মুক্তির অনুমতি না দেওয়া নিয়ে প্রতিবাদমুখর এখন শোবিজ অঙ্গন।

আজ বৃহস্পতিবার সকাল ১১টার দিকে ঢাকা রিপোটার্স ইউনিটিতে ‘বাংলা চলচ্চিত্র বা কনটেন্টে সেন্সরশিপের খড়গ-গল্প বলার স্বাধীনতা চাই’ শীর্ষক সংবাদ সম্মেলনের আয়োজন করেন নির্মাতা, শিল্পী ও কলাকুশলীরা।

এসময় আয়োজনে আগত অতিথিরা প্রতিবাদ স্বরুপ কাঁটাতারের বেড়ায় নিজেদের বন্দি করে রাখেন। কথা বলেন সিনেমার নানা বিষয় নিয়ে আর তুলে ধরেন পাঁচ দফার দাবি।

এসময় অভিনেত্রী জয়া আহসান বলেন, ‘শিল্পকলা আসলেই কি কোনো শর্ত মেনে চলতে পারে? কোনো চলচ্চিত্র কি শর্তসাপেক্ষে তৈরি হতে পারে? তাহলে চলচ্চিত্র কেন? প্রাণ-প্রকৃতি নিয়ে আমার নিজের একটা খাঁটি আবেগ আছে। সেই জায়গা থেকে প্রাণ-প্রকৃতি নিয়ে আমি যদি আরও বেশি কথা বলি তাহলে কি চলচ্চিত্র বন্ধ করতে হবে?’

সাংবাদ সম্মেলনে দুই বাংলার জনপ্রিয় এই অভিনেত্রী বলেন, ‘বন উজাড় হচ্ছে, দিনের পর দিন পশুপাখির সঙ্গে অমানবিক আচরণ করছে- এগুলোর বেলায় বনবিভাগ বা প্রশাসন কোথায়? চলচ্চিত্রের বেলায় প্রশাসনের একটা চাপ কেন? সব চরিত্র যদি নিয়ম মেপে চলতে থাকে তাহলে তো কোনো ফিকশনই তৈরি হবে না। আমরা কি তাহলে চলচ্চিত্র নির্মাণ করব না? আমরা কি তাহলে গল্প বলব না?’

জয়া বলেন, ‘‘‘শনিবার বিকেল’’ সিনেমাটি নিয়ে এখন কথা হচ্ছে। এটা নিয়ে সবাই অসুবিধার সম্মুখীন হচ্ছি। হলি আর্টিজেনের ঘটনা কি আসলে ঘটেনি? সেগুলো নিয়ে লেখালেখি হয়েছে। কিছুদিন আগে শাহিন আক্তার একটি উপন্যাস রচনা করেছেন। সেগুলো কি কেউ আটকাতে পেরেছে? তাহলে সিনেমার বেলা কি অসুবিধা?’

‘শনিবার বিকেল’ নিয়ে তিনি বলেন, ‘আমার জন্মদিন ১ জুলাই। হলি আর্টিজেনের ঘটনা নিয়ে আমি এতটা ট্রমাটাইজড হয়ে আছি, যে আমার জন্মদিনটা উদ্‌যাপন করতে পারি না। আমার মনে হয় ওই দিনটিতে একটা কালো দাগ লেগে গেছে।’

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু, মোরশেদুল ইসলাম, তারিক আনাম খান, শম্পা রেজা, আফসানা মিমি, নুরুল আলম আতিক, মাসুম রেজা, কামার আহমেদ সাইমন, অমিতাভ রেজা, পিপলু আর খান, মেজবাউর রহমান সুমন, চঞ্চল চৌধুরী, গাউসুল আলম শাওন, ইরেশ যাকের, আজমেরী হক বাঁধন, জাকিয়া বারী মমসহ শিল্প-সংস্কৃতির অনেকে।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না