,

প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু রোগী

news-image

বিশেষ প্রতিনিধি : ডেঙ্গু রোগী প্রতিদিন বাড়ছে। প্রতিদিনের রোগী বৃদ্ধির রেকর্ড প্রতিদিনই ভাঙছে। ডেঙ্গু আক্রান্ত হয়ে এক দিনে এ বছরের সর্বোচ্চ ১৬৫ জন রোগীর হাসপাতালে ভর্তির রেকর্ড হয়েছে। এর আগের দিন ১৫৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়ে রেকর্ড হয়েছিল।

গত ২০ আগস্ট থেকে প্রতিদিন রোগী বৃদ্ধি পাচ্ছে। সেদিন দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয় ১১৬ রোগী। এর আগে গত ১৪ আগস্ট ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয় ১১৬ রোগী। এর মাঝে ১৬ আগস্ট হাসপাতালে ভর্তি হয়েছিল ১২৮ জন। বাকি পাঁচ দিন রোগী ১১৬ জনের নিচেই ছিল।

স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুর তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারা দেশের বিভিন্ন হাসপাতালে ১৬৫ জন রোগী ভর্তি হয়। তাদের মধ্যে ঢাকা শহরের বিভিন্ন হাসপাতালে ১২৫, বাকি ৪০ জন ঢাকার বাইরে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। এ সময় কেউ মারা যায়নি।

ডেঙ্গুর তথ্য বিশ্লেষণ করে আরও দেখা গেছে, এ বছর এখন পর্যন্ত সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছে ঢাকা শহরে। এ বছরের জানুয়ারি থেকে গত মঙ্গলবার পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে ৪ হাজার ৯৩৭ জন। তাদের মধ্যে ঢাকা শহরেই ভর্তি হয়েছে ৪ হাজার ৮৯ জন। অবশিষ্ট ৮৪৮ রোগী ঢাকার বাইরে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। এ বছর ডেঙ্গুতে মারা গেছে ১৯ জন। তাদের মধ্যে ৯ জন ঢাকার ও বাকি ১০ জন ঢাকার বাইরের।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড