,

শাহবাগে হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিল

news-image

নিজস্ব প্রতিবেদক : জ্বালানি তেল ও সারসহ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ডাকা অর্ধদিবস হরতালের সমর্থনে রাজধানীর শাহবাগ এলাকায় বিক্ষোভ মিছিল করেছে প্রগতিশীল ছাত্র সংগঠনগুলো।

আজ বৃহস্পতিবার (২৫ আগস্ট) সকাল ৮টার দিকে রাজধানীর শাহবাগ এলাকায় তারা এই বিক্ষোভ মিছিল করে।

বাংলাদেশ ছাত্র ইউনিয়নসহ প্রগতিশীল ছাত্র সংগঠনগুলোর ব্যানারে কয়েকটি মিছিল কাঁটাবন, শাহবাগ, প্রেসক্লাব এলাকায় দেখা যায়। এ সময় অর্ধশতাধিক পুলিশ শাহবাগ মোড়ে মিছিলে বাধা দেওয়ার চেষ্টা করে।

জ্বালানি তেল, ইউরিয়া সার, খাদ্যসহ নিত্যপণ্য ও পরিবহনের ভাড়া কমানো এবং বিদ্যুৎ-গ্যাসের দাম বাড়ানোর প্রক্রিয়া বন্ধের দাবিতে বাম গণতান্ত্রিক জোটের ডাকা অর্ধদিবস হরতাল ভোর ৬টা থেকে চলছে।

এর মাঝেই স্বাভাবিক রয়েছে যান চলাচল। অন্যান্য দিনের মতো ব্যবসায়ীরা খুলছেন দোকানপাট। বিনাবাধায় অফিস যাচ্ছে মানুষ।

 

এ জাতীয় আরও খবর

কসবায় মহানগর প্রভাতী ট্রেনের যাত্রাবিরতি : কসবাবাসী উল্লাসিত

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি