,

তেজগাঁওয়ে ১২ তলা ভবনের ছাদ থেকে পড়ে হলিক্রস শিক্ষার্থীর মৃত্যু

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর তেজগাঁওয়ের ১২ তলা ভবনের ছাদ থেকে পড়ে পারপিতা ফাইহা (১৪) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার রাত ৮টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে তার মৃত্যু হয়।

পারপিতা তেজগাঁও রেলস্টেশন রোডের নন্দন রোকেয়া নামের ১২ তলার অ্যাপার্টমেন্টের ছাদ থেকে লাফিয়ে আত্মহত্যা করেছে বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা। সে হলিক্রস স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল।

পরিবারের সদস্যরা জানান, পারপিতা স্কুল থেকে ফিরে বাসায় না ঢুকে ভবনের ছাদে চলে যায়। পরে ছাদ থেকে নিচে লাফ দেয়। আহত অবস্থায় তাকে প্রথমে শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে সেখান থেকে পান্থপথের স্কয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। রাত ৮টার দিকে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

সহপাঠীরা বলছে, পারপিতা উচ্চতর গণিতে ফেল করে। একই বিষয়ে দুবার ফেল করায় স্কুলের অধ্যক্ষ পারপিতার অভিভাবককে বৃহস্পতিবার দেখা করার নির্দেশ দেন। এ খবর পেয়ে পারপিতা ভয়ে ছিল। সে তার মা-বাবাকে বিষয়টি জানায়নি।

তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপূর্ব হাসান বলেন, হলিক্রস স্কুলের নবম শ্রেণির একজন ছাত্রী ছাদ থেকে পড়ে মারা গেছে। কী কারণে তার মৃত্যু হয়েছে এ বিষয়ে তদন্ত চলছে। বিষয়টি আত্মহত্যা নাকি অন্য কিছু তা ময়নাতদন্ত করলে জানা যাবে।

 

এ জাতীয় আরও খবর

কসবায় মহানগর প্রভাতী ট্রেনের যাত্রাবিরতি : কসবাবাসী উল্লাসিত

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি