,

অফিসের নতুন সময়সূচি স্থায়ী নয়: প্রতিমন্ত্রী

news-image

নিউজ ডেস্ক : অফিসের নতুন সময়সূচি স্থায়ী নয় বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. ফরহাদ হোসেন। তিনি বলেন, বিদ্যুৎ সাশ্রয়ে দিনের আলোর পর্যাপ্ত ব্যবহার করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বুধবার (২৪ আগস্ট) সচিবালয়ে গণমাধ্যম কেন্দ্রে বিএসআরএফ গ্রুপ বিমা চুক্তি অনুষ্ঠানে প্রতিমন্ত্রী এ কথা জানান। বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) এ অনুষ্ঠানের আয়োজন করে।

সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত কতদিন অফিস চলবে- জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, অফিসের নতুন সময়সূচি পরবর্তী প্রজ্ঞাপন না দেওয়া পর্যন্ত চলবে। এখন দিন বড়। দিনের আলো পাচ্ছি বেশি। এটা (অফিস সময়) পরে আমরা অ্যাডজাস্ট করতে পারবো।

সরকারি অফিসের সময় কমানোতে কোনো কাজ জমে থাকবে না ও সেবা দেওয়ার ক্ষেত্রে কোনো অসুবিধা হবে না বলেও জানিয়েছেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি।

তিনি আরও বলেন, এই সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বিভিন্ন রকম প্রশ্ন এসেছে। সকাল ৭টায় স্কুল হয়, ৮টায় স্কুল চলে, আমরা এগুলো চিন্তা করেছি, এখন দেখি। বেসরকারি ও আর্থিক প্রতিষ্ঠান সকাল ৯টা থেকে শুরু। শুধু সরকারি, স্বায়ত্তশাসিত অফিস ৮টা থেকে। ট্রাফিক জ্যামের চিন্তাও ছিল।

প্রতিমন্ত্রী জানান, আজকের পরিস্থিতি দেখে মনে হচ্ছে সহনীয় এবং সরকারের সিদ্ধান্ত সঠিক আছে।

বিদ্যুৎ সাশ্রয়ে সরকারের উদ্যোগ কার্যকর হচ্ছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, সময় পরিবর্তন করে এক ঘণ্টা অফিস সময় কমানো হয়েছে। এক ঘণ্টা আগেও যদি অফিসগুলো বন্ধ করতে পারি তাহলে বিদ্যুৎ সাশ্রয় হবে।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড