,

বুধবার থেকে শেয়ারবাজারে লেনদেনের নতুন সময়সূচি

news-image

নিজস্ব প্রতিবেদক : মন্ত্রিপরিষদ থেকে অফিসের সময়সূচি নির্ধারণের পর শেয়ারবাজারের লেনদেনের নতুন সময়সূচি নির্ধারণ করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। আগামীকাল বুধবার থেকে নতুন এই সময়সূচি কার্যকর হবে।

আজ মঙ্গলবার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) থেকে এ তথ্য জানা গেছে।

নতুন সময়সূচি অনুযায়ী, সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ১টা ৫০ মিনিট পর্যন্ত শেয়ারবাজারে লেনদেন হবে। লেনদেন শেষে ১০ মিনিটের পোস্ট ক্লোজিং সেশন চালু থাকবে। সে ক্ষেত্রে পোস্ট ক্লোজিং সেশন হবে ১টা ৫০ থেকে ২টা।

বিএসইসি জানিয়েছে, মন্ত্রিপরিষদের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংক থেকে ব্যাংকিং লেনদেনের সময়সূচি নির্ধারণ করা হয়েছে। ব্যাংক লেনদেনের সময়ের ওপর ভিত্তি করে শেয়ারবাজারে লেনদেনের সময়সূচি নির্ধারণ করা হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর