,

আদালতের নতুন সময়সূচি নিয়ে বৈঠক বিকেলে

news-image

নিজস্ব প্রতিবেদক : দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় ও বিদ্যুৎ খরচ কমানোর চিন্তায় বর্তমানে দেশের সব আদালতের সময়সূচি পূর্ণ নির্ধারণসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনার জন্যে সুপ্রিম কোর্টের ফুলকোর্ট সভা ডেকেছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।

মঙ্গলবার বিকেল ৪টায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে এ সভা অনুষ্ঠিত হবে। এতে আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতিরা অংশগ্রহণ করবেন।

এ বিষয়ে সুপ্রিম কোর্টের মুখপাত্র মুহাম্মদ সাইফুর রহমান গণমাধ্যম কর্মীদের জানান, সুপ্রিম কোর্টসহ দেশের সব আদালতের নতুন সময়সূচি নির্ধারণের জন্য ফুলকোর্ট সভা ডেকেছেন প্রধান বিচারপতি। ফুলকোর্ট সভা বিচারপতিদের কথা বলার নিজস্ব ফোরাম। এতে নীতি-নির্ধারণী বিভিন্ন সিদ্ধান্ত নেয়া হয়।

প্রসঙ্গত, এর আগে গতকাল সোমবার (২২ আগস্ট) বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের সময়সূচি নিয়ে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড