,

গাছ পড়ে ভেঙেছে মিটার, সাড়ে ৪ হাজার গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ

news-image

নিজস্ব প্রতিবেদক : সুনামগঞ্জে ঝড়ে জালালাবাদ গ্যাস সরবরাহ কেন্দ্রের ওপর গাছ পড়ে সবগুলো মিটার ভেঙে পড়েছে। এতে গতকাল সোমবার রাত ২টা থেকে এই জেলার সাড়ে চার হাজার গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে।

জালালাবাদ গ্যাসের সুনামগঞ্জ অফিসের ম্যানেজার শফিকুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সরবরাহ কেন্দ্রের ডিআরএফের ওপর ঝড়ে গাছ পড়ায় মিটারগুলো ভেঙে পড়েছে। সিলেট থেকে একটি মেরামতকারী দল রওনা দিয়েছে। আরেকটি বিশেষজ্ঞ দল কিছুক্ষণের মধ্যে রওনা দেবে।

ইতোমধ্যে গাছ সরানোর কাজ শুরু হয়েছে। কিন্তু গ্যাস সরবরাহ কখন স্বাভাবিক হবে তা তাৎক্ষণিকভাবে বলতে পারেননি শফিকুল হক। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলে জানান তিনি।

এদিকে, বাইপাস লাইনে আজ মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় গ্যাস সরবরাহ চালু হয়েছে। মূল লাইনে কিছুক্ষণের মধ্যে কাজ শুরু হবে বলে জানা গেছে।

 

এ জাতীয় আরও খবর

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর