,

সেগুনবাগিচায় এসির ধোঁয়ায় অসুস্থ ৩ নারী, জানালা ভেঙে উদ্ধার

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর সেগুনবাগিচায় একটি বাসায় এসি থেকে বের হওয়া ধোঁয়ায় তিন নারী অসুস্থ হয়ে পড়েন। পরে জানালা ভেঙে তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

আজ মঙ্গলবার ভোর ৪টার দিকে সেগুনবাগিচায় রমনা পেট্রল পাম্পের পাশে গণপূর্ত স্টাফ কোয়ার্টারের একটি বাসায় এ ঘটনা ঘটে। অসুস্থ নারীরা হলেন- রাফিজা আক্তার (৩৯), সানজিদা (১৯) ও জয়নব (৬২)।

অসুস্থ সানজিদা জানান, ভোরে যখন তারা ঘুমিয়ে ছিলেন তখন হঠাৎ রুমে ধোঁয়া দেখতে পান। তবে রুম থেকে বের হতে পারছিলেন না। তখন তাদের চিৎকারে আশপাশের বাসার লোকজন ওই বাসার জানালা ভেঙে তাদের বাইরে বের করেন।

তাদের প্রতিবেশী মো. শামীম জানান, বাসাটিতে থাকেন আব্দুল্লাহ আল মানুনের পরিবার। তিনি গণপূর্ত অধিদপ্তরে চাকরি করেন। রাতে তার স্ত্রী রাফিজা, রাফিজার ভাগনি সানজিদা ও গৃহপরিচারিকা জয়নবসহ পরিবারের সবাই ছিলেন। সানজিদা গ্রাম থেকে খালা-খালুর বাসায় বেড়াতে এসেছেন।

রাতে তাদের চিৎকার শুনে আশপাশের লোকজন ওই বাসায় যায়। পরে জানালা ভেঙে তাদের বাইরে বের করে আনা হয়। এসি থেকে আগুন লাগায় ধোঁয়া বের হয়েছে বলে তাদের ধারণা। তবে আগুন ছড়িয়ে পড়তে পারেনি।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. বাচ্চু মিয়া জানান, তাদের শরীর দগ্ধ হয়নি। ধোঁয়া থেকে সবার শ্বাসকষ্ট হচ্ছে। তাদের ভর্তি রাখা হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর