,

‘পুষ্পা ২’ সিনেমার শুটিংয়ে বাংলায় আসছেন আল্লু অর্জুন!

news-image

বিনোদন ডেস্ক : গত বছর ভারতীয় সিনেমায় ঝড় তুলেছিল ‘পুষ্পা: দ্য রাইজ’। তেলেগু ভাষার এই সিনেমা ৩৫০ কোটি রুপির বেশি আয় করে। এছাড়া সিনেমাটির গানগুলো বিশ্বব্যাপী তুমুল জনপ্রিয়তা পায়।

এবার আসতে চলেছে ‘পুষ্পা: দ্য রুল’। আজ সোমবার (২২ আগস্ট) মহরতের মাধ্যমে শুরু হয়েছে সিনেমাটির শুটিং। তবে সিনেমার নায়ক আল্লু অর্জুন উপস্থিত ছিলেন না মহরতে। কারণ তিনি রয়েছেন নিউইয়র্কে। তাই আপাতত নায়িকা রাশমিকা মান্দানাকে নিয়েই শুটিং শুরু করেছেন নির্মাতা সুকুমার।

ভারতীয় গণমাধ্যম থেকে জানা গেছে, ‘পুষ্পা ২’ সিনেমার শুটিং হতে পারে বাংলায়ও। অর্থাৎ পশ্চিমবঙ্গের একটি এলাকায় সিনেমাটির কিছু অংশের চিত্রায়ন হতে পারে।

শোনা যাচ্ছে, পশ্চিমবঙ্গের বাঁকুড়ার দক্ষিণে খাতরা অঞ্চলে আসবেন আল্লু অর্জুন ও ‘পুষ্পা’ টিম। ওই এলাকাটি মূলত বনাঞ্চল। সেখানে একটি অ্যাকশন দৃশ্যের শুটিং হবে। আগামী জানুয়ারিতে, অর্থাৎ শীতের সময় সেই শুটিং হওয়ার কথা।

যদিও সংশ্লিষ্ট পক্ষ থেকে শুটিং লোকেশন সম্পর্কে আগাম তথ্য দেওয়া হয় না। তাই শুটিং হওয়ার আগ পর্যন্ত বিষয়টি পরিপূর্ণ নিশ্চিত নয়।

‘পুষ্পা: দ্য রাইজ’-এর চেয়ে দ্বিগুণ বেশি বাজেটে নির্মিত হচ্ছে ‘পুষ্পা: দ্য রুল’। এতে আল্লু অর্জুনের সঙ্গে থাকছেন রাশমিকা মান্দানা, মালায়লাম তারকা ফাহাদ ফাসিলসহ অনেক তারকা। এছাড়া বলিউড নায়িকা দিশা পাটানিকে একটি আইটেম গানে দেখা যাবে বলেও গুঞ্জন আছে।

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড