,

জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূত ঢাকায়

news-image

নিজস্ব প্রতিবেদক : চার দিনের সফরে ঢাকায় এ‌সে পৌঁ‌ছেছেন জাতিসংঘের মহাসচিবের মিয়ানমারবিষয়ক বিশেষ দূত নোয়েলীন হেইজার।

সোমবার (২২ আগস্ট) বেলা ১২টার পর তি‌নি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জা‌তিক বিমানবন্দ‌রে পৌঁছান। এ সময় বিমানবন্দ‌রে তা‌কে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মিয়ানমার অণু বিভাগের মহাপরিচালক মিয়া মো. মাইনুল কবির।

জাতিসংঘের মহাসচিবের মিয়ানমারবিষয়ক বিশেষ দূত রোহিঙ্গা সংকট পরিস্থিতি সরেজমিন ক্যাম্প পরিদর্শনে যাবেন।

কূটনৈতিক সূত্রগুলো বলছে, জাতিসংঘের মিয়ানমারবিষয়ক বিশেষ দূতের এ সফর রোহিঙ্গা ইস্যুতে বিশেষ গুরত্ব বহন করছে। কেননা জাতিসংঘের মহাসচিবের দূত নিয়োগের পর সপ্তাহখানেক আগে প্রথমবারের মতো মিয়ানমার সফরের পরপরই তিনি বাংলাদেশে আসছেন।

সফরের শুরুতে তিনি পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে বৈঠক করবেন। এরপর রা‌তে হেইজার পররাষ্ট্রসচিবের আমন্ত্রণে নৈশভোজে অংশ নেবেন। সফরের দ্বিতীয় দিন তিনি কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাবেন। সেখানে হেইজার রোহিঙ্গা শরণার্থীদের কাছ থেকে তাদের জীবনমান এবং দুঃখ-দুর্দশার কথা শুনবেন। একই দিন তিনি রিফিউজি, রিলিফ অ্যান্ড রিপাট্রিয়েশন কমিশনারের (ত্রিপলআরসি) সঙ্গে বৈঠক করবেন।

পরদিন হেইজার ধানমন্ডির ৩২ নাম্বারে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাবেন এবং বঙ্গবন্ধুর স্মৃতিবিজড়িত বাড়ি ঘুরে দেখবেন। একই দিন তিনি পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।

সফরের শেষ দিন সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন হেইজার। এরপর তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের আয়োজনে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রোহিঙ্গা সংকটের ৫ বছর পূর্তি উপলক্ষে একটি আলোচনা অনুষ্ঠানে যোগ দেবেন।

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস সিঙ্গাপুরের সমাজবিজ্ঞানী হেইজারকে গত বছর মিয়ানমারের বিশেষ দূত হিসেবে নিয়োগ দেন। সুইস কূটনীতিক ক্রিস্টিন শ্রেনার বার্গেনারের স্থলাভিষিক্ত হন হেইজার।

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড