,

যুক্তরাষ্ট্রে দুর্ঘটনায় প্রাণ গেল ২ বাংলাদেশি তরুণের

news-image

যুক্তরাষ্ট্র প্রতিনিধি : যুক্তরাষ্ট্রের নিউজার্সি অঙ্গরাজ্যে সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশি তরুণ নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন দুই বাংলাদেশিসহ আরও একজন। গত শুক্রবার রাত ১০টা ৪০ মিনিটে নিউজার্সির লিটল ফলসের উডহল অ্যাভিনিউ ও নিউওয়ার্ক পম্পটন টার্নপাইকে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বস্টনের এমআইটিতে ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে দ্বিতীয় বর্ষের ছাত্র শাহরিয়ার উদ্দিন আহমেদ (১৯) ও অন্যজন ইউনিভার্সিটি অব সাউথ ক্যালিফোর্নিয়ার কম্পিউটার সায়েন্সের ছাত্র শাকিল আলী (১৯)। এর মধ্যে শাহরিয়ারের দেশের বাড়ি সিলেটে এবং শাকিলের পাবনায়।

আহতরা হলেন- তাহমিদুর চৌধুরী (১৯), সুব্রত চৌধুরী (১৯) ও যসোয়া রিভারা (১৮)।

নিউজার্সি রাজ্যের প্যাসেইক কাউন্টি প্রসিকিউটর এবং লিটল ফলস পুলিশ জানিয়েছে, হতাহতরা একটি পিচে ছিলেন, তার সঙ্গে একটি মার্সিডিজ গাড়ির সংঘর্ষ হয়। এতে দুর্ঘটনাস্থলেই শাহরিয়ারের মুত্যু হয়। আর পাশের সেন্ট যোসেফ ইউনিভার্সিটি হাসপাতালে নেওয়ার পর মারা যান শাকিল। বাকি তিনজন ওই হাসপাতালেই রয়েছেন।

প্যাসেইক কাউন্টি প্রসিকিউটর অফিস জানায়, দুর্ঘটনার কারণ উদঘাটনে তদন্ত চলছে। নিহত দুই বন্ধুর লাশ রোববার পর্যন্ত মর্গে ছিল। ময়নাতদন্তের পর তা স্বজনের কাছে হস্তান্তর করা হবে।

প্যাটারসন সিটির বাসিন্দা এবং যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এম এ সালাম জানান, পাঁচ বন্ধু একটি দোকানে আইসক্রিম কিনতে যাওয়ার পথে দুর্ঘটনায় পড়েন।তারা গত বছর প্যাসেইক কাউন্টি টেকনিক্যাল ইন্সটিটিউট থেকে গ্র্যাজুয়েশন করে বলে জানান তিনি।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না