,

কাশ্মীরে সড়ক দুর্ঘটনায় ৯ সেনা নিহত

news-image

অনলাইন ডেস্ক : পাকিস্তান শাসিত জম্মু ও কাশ্মীরে সড়ক দুর্ঘটনায় পাকিস্তানের ৯ সেনাসদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চার সেনা। গতকাল রোববার গভীর রাতে আজাদ কাশ্মীরের বাগ জেলায় এ দুর্ঘটনা ঘটে।

পাকিস্তানের সেনাবাহিনীর মিডিয়া উইং থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার ভোরে আজাদ জম্মু ও কাশ্মীরের (এজেকে) বাগ জেলায় সেনাদের বহনকারী গাড়িটি একটি খালে ডুবে গেলে পাকিস্তান সেনাবাহিনীর ৯ জন প্রাণ হারান। এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন।

পাকিস্তানের সামরিক বাহিনীর ইন্টার সার্ভিস পাবলিক রিলেশনস (আইএসপিআর) জানিয়েছে, সৈন্যরা তাদের নিয়মিত সামরিক দায়িত্ব পালনের সময় বাগ জেলার সুজাবাদে এ দুর্ঘটনা ঘটে। আহতদের সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) রাওয়ালপিন্ডিতে স্থানান্তরিত করা হয়েছে। এ ছাড়া নিহতদের জানাজা মংলা গ্যারিসনে অনুষ্ঠিত হয়েছে।

এদিকে, মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় সেনাসদস্যদের মৃত্যুর ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন আজাদ জম্মু ও কাশ্মীরের (এজেকে) প্রধানমন্ত্রী সরদার তানভীর ইলিয়াস। খবর : দ্য ডন

 

এ জাতীয় আরও খবর

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর