,

এমবাপ্পের হ্যাটট্রিক, নেইমারের জোড়া, মেসির এক

news-image

স্পোর্টস ডেস্ক : কিলিয়ান এমবাপ্পের হ্যাটট্রিক, নেইমারের জোড়া গোল এবং লিওনেল মেসি ও আশরাফ হাকিমির একটি করে গোলে বড় জয় পেয়েছে পিএসজি। লিগ ওয়ানের ম্যাচে লিলকে ৭-১ ব্যবধানে বিধ্বস্ত করে গালতিয়েরের শিষ্যরা।

রোববার রাতে মাত্র ৯ সেকেন্ডেই গোল করেন এমবাপ্পে। ফরাসি লিগে এটাই দ্রুততম গোলের রেকর্ড। ২৭তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন মেসি। মেন্দেসের কাট ব্যাকে বল পেয়ে ডান পায়ের শটে বল জালে পাঠান তিনি। লিগে এটি তার তৃতীয় গোল।

ম্যাচের ৩৯তম মিনিটে স্কোর লাইন ৩-০ করে ফেলেন হাকিমি। নেইমারের সঙ্গে ‘ওয়ান-টু’ খেলে এগিয়ে যান এই ডিফেন্ডার। পরে দুরূহ কোণ থেকে চমৎকার শটে বল জালে পাঠান তিনি।

৪৩তম মিনিটে গোল করেন নেইমার। মেসির পাস লিলের একজনের গায়ে লেগে একটু দিক পাল্টালে পেয়ে যান এই ফরোয়ার্ড। পরে সেখান থেকেই গোল আদায় করে নেন।

বিরতির পর পিএসজিকে ৫-০ গোলে এগিয়ে নেন নেইমার। হাকিমির বাড়ানো বলে এমবাপ্পের ডামিতে সুবর্ণ সুযোগ এসে যায় নেইমারের সামনে। আলতো টোকায় বাকিটা সারেন তিনি।

কিন্তু ৫৪তম মিনিটে ব্যবধান কমায় লিল। বামবার প্রথম শট কোনোমতে ঠেকিয়ে দেন দোন্নারুম্মা। তবে বিপদমুক্ত করতে পারেননি দলকে। ফিরতি বলে বুলেট গতির শটে জাল খুঁজে নেন বামবা।

খেলার ৬৬তম মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করেন এমবাপ্পে। মাঝ মাঠ নেইমারকে বল বাড়িয়ে দ্রুত গতিতে ডি বক্সের দিকে ছুটে যান তিনি। বল ফিরে পেয়ে পেনাল্টি স্পটের কাছ থেকে দারুণ দক্ষতায় বাকিটা সারেন তিনি। পরে নির্ধারিতর সময়ের তিন মিনিট আগে হ্যাটট্রিক পূরণ করেন এমবা্প্পে। নেইমারের থেকে বল পেয়ে চমৎকার ফিনিশিংয়ে গোল করেন এই ফরাসি ফরোয়ার্ড।

লিগে টানা তৃতীয় জয় পেল পিএসজি। শীর্ষে থাকল তারা।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না