,

‘প্রেমে পড়লে মৌসুমীর প্রেমেই পড়তাম’

news-image

বিনোদন প্রতিবেদক : ঢাকাই সিনেমার প্রিয়দর্শিনী’খ্যাত চিত্রনায়িকা মৌসুমী। যার রূপের জাদুতে আজও মুগ্ধ লক্ষ-কোটি দর্শক। অন্যদিকে, সিনেমার জনপ্রিয় খল অভিনেতা মিশা সওদাগর। যার অভিনয়ও দর্শক মহলে দারুণ প্রশংসিত। একই অঙ্গনে থেকে দুজনই জয় করেছেন অগণিত মানুষের হৃদয়।

সফল এই খল অভিনেতা অতীতেও একাধিকবার বলেছেন, মৌসুমীর সঙ্গে তার বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা। এমনকি মৌসুমীকে তিনি পছন্দও করতেন। তবে সেই পছন্দ প্রেম বা সম্পর্কের দিকে এগোয়নি কখনো। এবার সেকথা অকপটে স্বীকার করলেন মিশা।

গতকাল রোববার চিত্রনায়ক সাইমন সাদিকের একটি ভিডিওতে মিশা বলেন, ‘সিনেমায় আসার পর যদি প্রেমে পড়তেই হতো, তাহলে মৌসুমীর প্রেমে পড়তাম। ওর ব্যক্তিত্ব, যোগ্যতা এসব কারণে ভালো লাগত। অবচেতন মনেই ওর প্রতি ভালো লাগা কাজ করত। তবে প্রেমে পড়েছি, এটা বলা যাবে না।’

ভিডিওতে মিশা আরও জানান, স্ত্রী মিতা ছাড়া কারও প্রেমেই তিনি পড়েননি। অল্প বয়সে বিয়ে করায় সে সুযোগটাও হয়নি তার। সিনেমায় এসে তারকাখ্যাতি পাওয়ার পর হয়তো নানাভাবে সুযোগ এসেছে; তবে নিজেকে এসবে জড়াননি তিনি।

উল্লেখ্য, মৌসুমী ভালোবেসে ১৯৯৬ সালে চিত্রনায়ক ওমর সানীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। এই দম্পতির একটি ছেলে ও একটি মেয়ে রয়েছে। অন্যদিকে, মিশা সওদাগরও দুই সন্তানের জনক।

এ জাতীয় আরও খবর

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর