,

ধর্মঘট প্রত্যাহার, ১২০ টাকা মজুরিতেই কাজে ফিরছেন চা শ্রমিকরা

news-image

নিজস্ব প্রতিবেদক : ধর্মঘট প্রত্যাহার করে আপাতত ১২০ টাকা মজুরিতেই কাজে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন চা শ্রমিকরা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরবর্তী সময়ে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

এর আগে গতকাল রোববার মধ্যরাত পর্যন্ত মৌলভীবাজারের জেলা প্রশাসক কার্যালয়ে জেলা প্রশাসক মীর নাহিদ আহসানের সঙ্গে চা শ্রমিকদের বৈঠক হয়। এ সময় চা শ্রমিকদের সঙ্গে ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী কথা বলেন।

বৈঠকে সিদ্ধান্ত হয়, প্রধানমন্ত্রীর প্রতি বিশ্বাস ও আস্থা রেখে চা শ্রমিকরা ধর্মঘট প্রত্যাহার করে ২২ আগস্ট থেকে কাজে যোগদান করবেন। আপাতত চলমান মজুরি ১২০ টাকা হারেই শ্রমিকরা কাজ করবেন।

বিষয়টি নিশ্চিত করে জেলা প্রশাসক মীর নাহিদ আহসান বলেন, চা শ্রমিকরা বঙ্গবন্ধু কন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পরম শ্রদ্ধা করেন। তার উজ্জ্বল দৃষ্টান্ত আজকের এই সিদ্ধান্ত। চা শ্রমিকরা প্রধানমন্ত্রীর ওপর আস্থা রেখে তাদের কর্মসূচি প্রত্যাহার করেছেন এবং কাজে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন।

বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নৃপেন পাল বলেন, ‘প্রধানমন্ত্রী আমাদের অভিভাবক। তিনি আমাদের যে সিদ্ধান্ত দেবেন আমরা তা মেনে নেব।’

বৈঠকে পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া, বিভাগীয় শ্রম দপ্তর উপ-পরিচালক মো. নাহিদুল ইসলাম, বিভিন্ন গোয়েন্দা সংস্থার শীর্ষ কর্মকর্তাবৃন্দ এবং বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, দৈনিক মজুরি ৩০০ টাকা করার দাবিতে গত ১৩ আগস্ট থেকে টানা কর্মবিরতি পালন করেছেন শ্রমিকরা। পরে গত ২০ আগস্ট মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিভাগীয় শ্রম দপ্তরের কার্যালয়ে চা শ্রমিক ও সরকারের সভা অনুষ্ঠিত হয়। সেখানে নতুন মজুরি নির্ধারণ করা হয় ১৪৫ টাকা।

এরপর চলমান কর্মবিরতি প্রত্যাহার করার কথা জানান চা শ্রমিক নেতারা। কিন্তু সাধারণ চা শ্রমিকদের তোপের মুখে পড়ে এই সিদ্ধান্ত থেকে সরে আসেন চা শ্রমিক ইউনিয়ন।

 

এ জাতীয় আরও খবর

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর