,

‘কাজ করুন, নইলে বাড়ি যান’

news-image

অনলাইন ডেস্ক : সরকারি কর্মচারীদের হয় কাজ করতে হবে, নয়তো বাড়িতে যেতে হবে বলে জানিয়েছেন শ্রীলংকার প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে। গতকাল রোববার দেশটির অনুরাধাপুরা শহরে অনুষ্ঠিত জেলা উন্নয়ন পরিষদের সভায় তিনি এ কথা বলেন। কলম্বো গেজেটের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

শ্রীলংকার প্রেসিডেন্ট বলেন, সরকারি কর্মচারীদের অবশ্যই কাজ করতে হবে। তা না হলে তাদের বাড়িতে চলে যেতে হবে। কাজ না করে বেতন পাওয়ার আশা করা যাবে না।

জেলা উন্নয়ন পরিষদের সভায় দেশটির ইউনাইটেড ন্যাশনাল পার্টি (ইউএনপি), শ্রীলংকা ফ্রিডম পার্টি (এসএলএফপি), শ্রীলংকা পোদুজানা পেরামুনার (এসএলপিপি) সংসদ সদস্যরা অংশ নেন।

রনিল বিক্রমাসিংহে বলেন, তিনি সমগি জনা বালাওয়েগয়া, জনতা বিমুক্তি পেরামুনাসহ দেশটির সব রাজনৈতিক দলের সঙ্গে কাজ করতে প্রস্তুত।

সভায় এসএলএফপির সংসদ সদস্য ডুমিন্ডা দেশানায়েকে বলেন, শ্রীলংকার রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ করার চূড়ান্ত সুযোগ এখন প্রেসিডেন্টের সামনে রয়েছে। দেশের সংকট মোকাবিলার চূড়ান্ত সুযোগ তার কাছে রয়েছে।

ডুমিন্ডা দেশানায়েকে আরও বলেন, ২০১৫ সালেও একই রকম সুযোগ এসেছিল। কিন্তু তা ব্যর্থ হয়।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড