,

বাকেরগঞ্জে বাসচাপায় ট্রলিচালকসহ নিহত ৩

news-image

নিজস্ব প্রতিবেদক : বরিশালের বাকেরগঞ্জে বাসচাপায় ট্রলিচালকসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় বাসচালককে আটক করে বাসটি জব্দ করেছে পুলিশ।

আজ সোমবার সকাল ১০টার দিকে উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নে বরিশাল-কুয়াকাটা মহাসড়কের কাঠেরপুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহতদের মধ্যে একজন ট্রলির চালক, একজন চালকের সহকারী ও অপরজন তাদের সঙ্গে ছিলেন। দুর্ঘটনায় ট্রলিচালক ঘটনাস্থলেই নিহত হন। আহত সহকারী ও অপর ব্যক্তিকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সেখানে তাদের মৃত্যু হয়।

বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন মিলন বিষয়টি নিশ্চিত করেছেন।

 

এ জাতীয় আরও খবর

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর