,

ইডেন কলেজ ছাত্রলীগ সভাপতির অডিও ফাঁস

news-image

নিজস্ব প্রতিবেদক : ছাত্রলীগের কর্মসূচিতে না যাওয়ায় শিক্ষার্থীদের আবাসিক হলের কক্ষ থেকে বের করে দেয়ার হুমকির অভিযোগ উঠেছে ইডেন কলেজ ছাত্রলীগ সভাপতি তামান্না জেসমিন রিভার বিরুদ্ধে।

শুক্রবার (১৯ আগস্ট) এ সংক্রান্ত একটি অডিও সামাজিক যোগযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। অডিওতে যে কথাগুলো শোনা যাচ্ছে, তা নিজের বলে গণমাধ্যমের কাছে স্বীকারও করেছেন তামান্না।

ইডেন কলেজ ছাত্রলীগের সভাপতিকে বলতে শোনা যায়, ‘বুঝিস না পলিটিক্যাল রুমে থাকিস। তোদের লিগ্যাল করাইছে তাতে আমার …. কি? আমি যদি একটা সিট না দেই, ২০২ থেকে তোদের কোন বাপ সিট দেবে? ম্যাডামেরা দেবে, ক্ষমতা আছে ম্যাডামদের? ম্যাডামদের ক্ষমতা আছে আমাদের রুম থেকে একটা মেয়েকে বের করার। ইডেন কলেজের প্রিন্সিপালেরও ক্ষমতা নেই এই রুম থেকে একটাকে বের করার। একদম গলায় পাড়া দিয়ে ধরতে ইচ্ছা করতেছে। আগামী এক ঘণ্টার মধ্যে যেই রুমে বলব সেই রুমে যাবি। আমার সঙ্গে হেডাম দেখাইতে আসে।’

অডিওতে ইডেন কলেজ প্রশাসনকেও চ্যালেঞ্জ করে বলতে শোনা যায়, ‘একটা সিঙ্গেল মেয়ে যদি ওই রুমে এসে কন্ট্রোল করতে চাস, সে হোক নেত্রী, ইডেন কলেজের প্রিন্সিপাল ম্যামও কোনো মেয়ে দিতে পারবে না। এইটুকু সেন্স থাকা উচিত ছিল রুমটা যেহেতু ইডেন কলেজের প্রেসিডেন্ট নিয়ে নিছে, ইডেন কলেজের প্রেসিডেন্টের ওপরে আর কেউ নাই।’

এতে পাশ থেকে একজনকে বলতে শোনা যায় ও তো অসুস্থ বাসায় গেছে। এসময় ছাত্রলীগ সভাপতি বলেন, ‘২০২ (রুম নং) এ আর কে লিগ্যাল? তোরা লিগ্যাল তাতে আমার কি… গেছে? বল? আমি কি …… তোদের। চ্যাটাং চ্যাটাং করতাছোস! এক পায়ে পাড়া দিমু, আরেক পা টাইনা ধইরা ছিঁড়া ফেলমু। চার মাস হয়ে গেছে, ফাইজলামি শুরু করছিস!’

এ সময় সুমনা মীর নামে এক মেয়েকে গালমন্দ করতে শোনা যায় ইডেন কলেজ ছাত্রলীগ সভাপতিকে।

এ বিষয়ে ইডেন কলেজ ছাত্রলীগ সভাপতি তামান্না জেসমিন রিভা বলেন, ‘এটা তেমন কোনো বড় বিষয় না। পলিটিকেল রুমে থাকলে প্রোগ্রাম করতে হবে এটা স্বাভাবিক বিষয়। তারা প্রোগ্রাম কেন করে না জানতে আসছিলাম। প্রোগ্রাম না করায় তাদের রুম থেকে শিফট করার কথা বলছি। এর চেয়ে বেশি কিছু নয়।’

ইডেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক সুপ্রিয়া ভট্টাচার্য বলেন, ‘আমি বিষয়টি জানি না। হলের বিষয়টি হল কর্তৃপক্ষ দেখবে। এখানে অন্য কারও কথা বলার কথা না। তবে পরিস্থিতি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

 

এ জাতীয় আরও খবর

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর