,

আগুনে পুড়ে শিশুর মৃত্যু

news-image

শেরপুর প্রতিনিধি : শেরপুরের শ্রীবরদীতে আগুনে পুড়ে ইসমাইল হোসেন নামে চার বছরের এক শিশু মারা গেছে। ওই শিশুর বাবার নাম আমিন মিয়া।

শুক্রবার (১৯ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার বারারচর বলদিয়াপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ‌্যার পর বসত ঘরের পাশে গোয়াল ঘরে মশা তাড়ানোর জন‌্য আগুন জ্বালানো হয়। সেখান থেকে আগুনের সূত্রপাত হয়। পরে গোয়াল ঘর থেকে বসত ঘরে আগুন ছড়িয়ে পড়ে। এ সময় ইসমাইল ঘরে আটকা পড়ে। আগুনে পুড়ে ঘটনাস্থলেই সে মারা যায়। শ্রীবরদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আরিফুল ইসলাম বলেন, আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় ১ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি। আগুনে দুটি বসত ঘর ও একটি গোয়াল ঘর পুড়ে যায়। এ সময় একটি শিশু সবার অজান্তে ঘরের ভেতর আটকা পড়ে আগুনে পুড়ে মারা গেছে।

শিশুটির মা জানান, আগুন লাগার পর তিনি ইসমাইলকে ঘর থেকে বের করে আনেন। এরপর ঘরের অন‌্যান‌্য জিনিসপত্র সরাচ্ছিলেন। কিন্তু কখন যে আবার ইসমাইল ঘরে ঢুকেছে তিনি বুঝতে পারেননি।

 

এ জাতীয় আরও খবর

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর