,

সবচেয়ে বড় ডানা

news-image

এক জোড়া ডানা থাকলে পাখির মতো নির্বিঘেœ উড়ে বেড়ানো যেত আকাশে। আর তাই আস্ত এক জোড়া ডানা বানিয়ে ফেলেছেন ইতালির আরিয়ানা পালুমবো। তবে সেই ডানা এত বড় যে তা দিয়ে উড়তে পারেননি। তবে বিশ্বের সবচেয়ে বড় মেকানিক্যাল ডানা বানানোর রেকর্ডটি এখন তার দখলে।

আরিয়ানা পেশায় একজন চিত্রকর ও কসপ্লেয়ার; অর্থাৎ বিভিন্ন ধরনের বিশেষ পোশাকের নকশা করেন তিনি। মূলত এ কারণে বড়সড় ডানা বানানোর শখ চেপে বসে তার মাথায়। ২০১৯ সালে আরিয়ানা কসপ্লের বিশ্ব আসরে অংশ নেন। সেখানে বিভিন্ন নকশাবিদের কাজ তাকে অনুপ্রাণিত করে।

গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, ২০১৯ সাল থেকে বড় এক জোড়া ডানা বানানোর পরিকল্পনা করেন আরিয়ানা। সেই ভাবনা বাস্তবে রূপ পায় চলতি বছরের জানুয়ারি মাসে। আরিয়ানা এক জোড়া ডানা বানিয়েও ফেলেন। সেটি ৬ দশমিক ২২ মিটার বা ২০ দশমিক ৪ ফুট লম্বা। গত এপ্রিলে ইতালির মিলানে এক অনুষ্ঠানে তিনি এ ডানার প্রদর্শনী করেন।

২০ ফুটের বেশি লম্বা ডানা বানিয়ে আরিয়ানা নাম লেখান গিনেস বুকে। মিলানের অনুষ্ঠানে নিজে এ ডানা পরে ছবি তোলেন আরিয়ানা। সেই ছবিও গিনেসের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। ছবিতে দেখা যায়, সাদা রঙের বড় দুটি ডানা আরিয়ানার পিঠজুড়ে। ডানার রঙের সঙ্গে মিলিয়ে পোশাক পরেছেন তিনি।

 

এ জাতীয় আরও খবর

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর