,

কাতার বিশ্বকাপে প্রায় ২৫ লাখ টিকিট বিক্রি

news-image

স্পোর্টস ডেস্ক : আগামী নভেম্বরে কাতারের দোহায় শুরু হবে ফিফা ফুটবল বিশ্বকাপের ২২তম আসর। প্রতিযোগিতা সামনে রেখে বাড়ছে ফিফার টিকিট বিক্রি। গতকাল বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা জানিয়েছে, এখন পর্যন্ত বিশ্বকাপের ২৪ লাখ ৫০ হাজার টিকিট বিক্রি হয়েছে। এর মধ্যে সাম্প্রতিকালেই ৫ লাখের বেশি টিকিট বিক্রি করা হয়েছে।

এ সময়ে স্বাগতিক কাতারের দর্শকরা তো আছেনই, এর বাইরে ইংল্যান্ড, ফ্রান্স, যুক্তরাষ্ট্র, সৌদি আরব, ব্রাজিল, আর্জেন্টিনা, মেক্সিকো, জার্মানি এবং সংযুক্ত আরব আমিরাতের ফুটবলপ্রেমীরা টিকিট কিনেছেন। গত জুন পর্যন্ত ১২ লাখ টিকিট বিক্রি হয়েছিল।

আগস্টের শেষ দিকে বিক্রি বেড়েছে দ্বিগুণ। বিক্রির যোগ্য আরও ৩০ লাখেরও বেশি টিকিট অবিক্রীত আছে ফিফার কাছে। টুর্নামেন্ট শুরুর আগ মুহূর্তে এসব টিকিট ছাড়ার কথা ফিফার। আশা করা হচ্ছে কাতারে ১০ লাখের বেশি ফুটবলপ্রেমীর সমাগম হবে। যা দেশটির মোট জনংখ্যার এক-তৃতীয়াংশেরও বেশি।

প্রতিযোগিতা সামনে রেখে গত পরশু থেকে পরীক্ষামূলকভাবে ১৩শ বাস নামিয়েছে আয়োজক দেশ কাতার। বার্তা সংস্থা এএফপিকে কাতার ফুটবলের প্রতিনিধি আহমেদ আল ওবাইদলি জানান, বিশ্বকাপের জন্য ৩ হাজার বাস কিনেছেন তারা। প্রতিটি বাসে থাকবে পাঁচটি করে সিসিটিভি ক্যামেরা। যা কেন্দ্রীয়ভাবে নিয়ন্ত্রণ করবে। যোগাযোগ সুবিধা এবং বাড়তি নিরাপত্তার জন্য এসব পদক্ষেপ নিচ্ছে কাতার।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড