,

ইউক্রেনকে আরও সাড়ে ৭৭ কোটি ডলার সামরিক সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র

news-image

আন্তর্জাতিক ডেস্ক : যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেনকে আরও ৭৭ কোটি ৫০ লাখ ডলারের সামরিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। এই সহায়তার মধ্যে অস্ত্র, গোলাবারুদ ও যুদ্ধের অন্যান্য সরঞ্জাম থাকবে। গতকাল শুক্রবার এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন এ তথ্য জানিয়েছেন।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, রাশিয়ার হামলার পর থেকেই ইউক্রেনকে সামরিক সহায়তা দিয়ে আসছে বাইডেন প্রশাসন। সহায়তার ধারা এখনো অব্যাহত রয়েছে। ফলে যুদ্ধে অনেকটাই ঘুরে দাঁড়িয়েছে ইউক্রেন।

অ্যান্টনি ব্লিঙ্কেন বলেন, ‘প্রেসিডেন্ট স্পষ্ট করেছেন যে রাশিয়ার আগ্রাসন মোকাবিলায় আমরা ইউক্রেনের জনগণকে এভাবেই সমর্থন করতে থাকব। যুদ্ধ শুরু হওয়ার পর এখন পর্যন্ত প্রায় ১০ দশমিক ৬ বিলিয়ন ডলারের সামরিক সহায়তা ইউক্রেনকে দেওয়া হয়েছে।’

এদিকে, চলমান যুদ্ধ বন্ধের উপায় ও ইউরোপের সবচেয়ে বড় পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রক্ষায় আলোচনা করেছেন জাতিসংঘের মহাসচিব, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

 

এ জাতীয় আরও খবর

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর