,

গালিগালাজ করতে পুলিশকে ১২ হাজার বার ফোন

news-image

আন্তর্জাতিক ডেস্ক : জরুরি সেবার নম্বরে কল করে পুলিশকে গালিগালাজ করার অভিযোগে কার্লা জেফারসন (৫১) নামের এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযোগ রয়েছে, চলতি বছরে ১২ হাজার বার পুলিশকে গালিগালাজ করেছেন ওই নারী। এ ছাড়া ২৪ ঘণ্টায় তিনি ৫১২ বার গালাগাল করেন।

ব্রিটিশ গণমাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্টের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, কার্লা জেফারসন ফ্লোরিডার পিনেলাস কাউন্টির বাসিন্দা।

সেন্ট পিটার্সবার্গ পুলিশের মুখপাত্র ইয়োলান্ডা ফার্নান্দেজ জানান, কার্লা জেফারসন প্রতিদিনই পুলিশের জরুরি সেবার নম্বরে কল করতেন। ফোন তোলা মাত্রই পুলিশ কর্মকর্তাদের অকথ্য ভাষায় গালিগালাজ করতেন তিনি।

তিনি আরও বলেন, প্রথমদিকে বিষয়টি সেভাবে গুরুত্ব দেওয়া হয়নি। কিন্তু ওই নারী প্রতিদিনই গালিগালাজ করতে থাকেন। তার গালাগালের মাত্রা সব সীমা ছাড়িয়ে যায়। পরে তথ্য প্রযুক্তির মাধ্যমে তার অবস্থান শনাক্ত করা হয়। এ সময় এ ধরনের কাজ না করার জন্য তাকে সতর্ক করা হয়।

তারপরও প্রতিদিনই গালিগালাজ করায় এই নারীকে গ্রেপ্তার করা হয় বলে জানান সেন্ট পিটার্সবার্গ পুলিশের মুখপাত্র।

 

এ জাতীয় আরও খবর

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর