,

স্ত্রী-শাশুড়িকে কুপিয়ে নিজের গলায় ছুরি চালালেন যুবক

news-image

নিজস্ব প্রতিবেদক : সিলেটে স্ত্রী ও শাশুড়িকে কুপিয়ে নিজের গলায় ছুরি চালিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন শাহজাহান আহমেদ (৩০) নামের এক যুবক। গতকাল শুক্রবার রাতে বিমানবন্দর থানার বাদামবাগিচা এলাকায় এ ঘটনা ঘটে।

আহত অবস্থায় শাহজাহান, তার স্ত্রী ও শাশুড়িকে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পারিবারিক কলহ থেকে শাহজাহান এ ঘটনা ঘটিয়েছে বলে ধারণা করছে পুলিশ। তিনি সিলেটের বিয়ানীবাজার উপজেলার চারখাই এলাকার বাসিন্দা।

সিলেট মহানগর পুলিশের উপ-কমিশনার আশরাফ উল্যাহ তাহের জানান, এ মাসের ১ তারিখে শাহজাহান নগরীর বাদাম বাগিচার ২ নম্বর রোডের একটি বাসা ভাড়া নেন। ওই বাসায় শাহজাহানের দুই সন্তান নিয়ে স্ত্রী ও শাশুড়ি বসবাস করেন। তিনি মাঝেমধ্যে আসা-যাওয়া করতেন।

শুক্রবার রাতে শাহজাহান ওই বাসায় এসে ধারালো অস্ত্র দিয়ে তার স্ত্রী ও শাশুড়ি কুপিয়ে গুরুতর আহত করেন। তারপর নিজেও আত্মহত্যার চেষ্টায় গলায় ছুরি চালান। খবর পেয়ে স্থানীয় কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামীম ও বিমানবন্দর থানা পুলিশ সদস্যরা তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠান বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

 

এ জাতীয় আরও খবর

কসবায় মহানগর প্রভাতী ট্রেনের যাত্রাবিরতি : কসবাবাসী উল্লাসিত

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি