,

প্রাইভেটকারে শিক্ষক দম্পতির মরদেহ উদ্ধারের ঘটনায় মামলা

news-image

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরে প্রাইভেটকার থেকে শিক্ষক দম্পতির মরদেহ উদ্ধারের ঘটনায় গাছা থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। গতকাল শুক্রবার রাতে নিহত প্রধান শিক্ষক জিয়াউর রহমানের ভাই আতিকুর রহমান বাদি হয়ে অজ্ঞাতদের আসামি করে এ মামলা দায়ের করেন।

এর আগে বৃহস্পতিবার রাতে জানাজা শেষে ময়মনসিংহের ত্রিশালে গ্রামের বাড়িতে তাদের দাফন করা হয়েছে। গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নন্দলাল চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে, নিহত দম্পতির মৃত্যুর রহস্য উদঘাটনে পুলিশ, র‍্যাব ও পিবিআইসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক দল মাঠে কাজ করছে।

গাজীপুরে নিহত সেই শিক্ষক দম্পতির ফুসফুস ও কিডনিতে জমাট রক্ত পাওয়া গেছে বলে জানিয়েছেন চিকিৎসক। শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের প্রধান শাফি মোহাইমেন গত বৃহস্পতিবার জানান, লাশ দুটির ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। দুজনের ফুসফুস ও কিডনিতে প্রায় একই রকম লক্ষণ পাওয়া গেছে। তাদের প্রত্যেকের ফুসফুস ও কিডনিতে জমাট রক্ত পাওয়া। এটা সাধারণত খাবারে বিষক্রিয়া কিংবা অন্য কোনো কারণেও হতে পারে।

এ ছাড়া শরীরের অভ্যন্তরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তবে এ চিহ্ন নতুন না পুরাতন তা পরীক্ষা নীরিক্ষার পর জানা যাবে। মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে নমুনা ঢাকার সিআইডি ল্যাবে পাঠানো হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলেও জানান এই চিকিৎসক।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার ভোরে গাছা থানার বগারটেক এলাকায় নিজস্ব প্রাইভেটকারের ভেতর থেকে জিয়াউর রহমান (৫১) ও তার স্ত্রী মাহমুদা আক্তার জলির (৩৫) অচেতন দেহ উদ্ধার করা হয়। পরে হাসপাতালে নিলে চিকিৎসক তাদের মৃত্যু ঘোষণা করেন। জিয়াউর গাজীপুরের টঙ্গীর শহিদ স্মৃতি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। আর মাহমুদা টঙ্গীর আমজাদ আলী সরকার বালিকা উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড