,

প্রযোজকের সঙ্গে প্রেম করছেন ববি

news-image

বিনোদন প্রতিবেদক : ঢাকাই সিনেমার নায়িকা ইয়ামিন হক ববি প্রেম করছেন, এই গুঞ্জন অনেক দিনের। যদিও তিনি সেটা বরাবরই অস্বীকার করে এসেছেন। অবশেষে গুঞ্জনই সত্যি হলো। প্রযোজক সাকিব সনেটের সঙ্গেই প্রেম করছেন নায়িকা। বিষয়টি অবশেষে স্বীকার করে নিলেন ববি নিজেই।

গতকাল বৃহস্পতিবার ছিল ববির জন্মদিন। তাকে শুভেচ্ছা জানান সাকিব সনেট। ববির সঙ্গে দাঁড়িয়ে আছেন এমন ছবি ফেসবুকে পোস্ট করে রোমান্টিকতায় পূর্ণ ক্যাপশন লেখেন সাকিব সনেট।

পোস্টে তিনি লেখেন, ‘এটা তোমার জন্মদিন, কিন্তু আমিই সেই, যার সবচেয়ে বেশি উদযাপন করা উচিত। পৃথিবীতে আমার প্রিয় মানুষটা আজকের দিনে জন্মেছিল। তোমার হাসি উদ্যাপনের কারণ। তোমার ভালোবাসা পৃথিবীর সবচেয়ে দামি উপহার। আমি খুব খুশি যে তুমি পৃথিবীতে এসেছিলে এবং আমি আরও বেশি খুশি যে তুমি আমার পৃথিবীতে এসেছিলে। শুভ জন্মদিন ইয়ামিন হক ববি। ’

সনেটের এই পোস্ট দেখে সহজেই বোঝা যায়, তারা সম্পর্কে রয়েছেন। এ বিষয়ে ববি জানালেন, আপাতত প্রেমে আছেন তারা। নায়িকার ভাষ্য, ‘আমাদের এখনো বিয়ে হয়নি, প্রেমের সম্পর্কে আছি। বিয়েটা অনেক বড় ব্যাপার। ’

দুই পরিবারের সম্মতিতে চলতি বছরই বিয়েটা সেরে ফেলতে চান তিনি। তবে তারিখটা এখনো চূড়ান্ত করা হয়নি সাকিব-ববি জুটির।

সম্প্রতি ববি অভিনীত ‘পাপ পুণ্য’ ও ‘এবার তোরা মানুষ হ’ নামে দুটি সিনেমার শুটিং শেষ হয়েছে। এ ছাড়া ‘ময়ূরাক্ষী’ নামে আরেকটি সিনেমার শুটিং প্রায় শেষ। শুধু গানের দৃশ্যের শুটিং বাকি আছে।

উল্লেখ্য, পাঁচ বছর আগে সনেটের ‘নোলক’ সিনেমায় জুটি বেধে অভিনয় করেছিলেন শাকিব খান ও ববি। সিনেমাটির কাজের সুবাদেই ববির সঙ্গে সনেটের ঘনিষ্ঠতা বাড়ে। এক পর্যায়ে সেটি প্রেমে রূপান্তর হয়। দীর্ঘ সময় ধরে দুজনে ব্যবসায়িক অংশীদার হিসেবে আছেন।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড