,

সার্বভৌমত্বকে জলাঞ্জলি দিয়ে বিদেশি হস্তক্ষেপ চাওয়া রাষ্ট্রদ্রোহিতার শামিল

news-image

নিজস্ব প্রতিবেদক : পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে গণতন্ত্র মঞ্চ বলেছে, অবৈধ ক্ষমতা কুক্ষিগত রাখতে রাষ্ট্রের সার্বভৌমত্বকে জলাঞ্জলি দিয়ে বিদেশি হস্তক্ষেপ চাওয়া রাষ্ট্রদ্রোহিতার শামিল।

আজ শুক্রবার গণতন্ত্র মঞ্চের পক্ষে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকির পাঠানো এক বিবৃতিতে এ কথা বলা হয়।

বিবৃতিতে বলা হয়, যদিও ২০১৪ সালের আগেই বাংলাদেশের নির্বাচনকে প্রভাবিত করে আওয়ামী লীগকে ক্ষমতায় রাখতে ভারত সরকারের খোলাখুলি ভূমিকা বাংলাদেশের জনগণ প্রত্যক্ষ করেছে এবং বিরোধী রাজনৈতিক দলগুলো এই অভিযোগ করে আসছে। কিন্তু এতদিন ধরে আওয়ামী লীগ সরকার মুখে এগুলো অস্বীকার করলেও এখন জনরোষে ক্ষমতা হারানোর ভয়ে নিজেদের আসল চেহারা উন্মোচন করে দিয়েছে।

গণতন্ত্র মঞ্চের নেতারা বলেন, পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য কোনো তাৎক্ষণিক মন্তব্য নয়। পুরো বক্তব্য সুচিন্তিতভাবেই তিনি বলেছেন এবং এটা যে সরকারের অবস্থানকে প্রতিফলিত করেছে তাতে কোনো সন্দেহ নেই। এই বক্তব্য সুস্পষ্টভাবে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরোধী এবং রাষ্ট্র পরিচালনার গুরুত্বপূর্ণ দায়িত্বে থেকে রাষ্ট্রের স্বার্থ বিকিয়ে দেওয়ার নামান্তর।

তারা বলেন, ‘বর্তমান সরকারের হাতে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব যে নিরাপদ নয় এটা আমরা দীর্ঘদিন ধরে বলে আসছি। আজকে সেটা নতুন করে মানুষের সামনে সরকার নিজেই প্রমাণ দিলো। বাংলাদেশের ভবিষ্যৎ কি হবে সেটা বাংলাদেশের জনগণই নির্ধারণ করবে অন্য কোনো শক্তি নয়।

গণতন্ত্র মঞ্চের নেতারা বাংলাদেশে একটি গণতান্ত্রিক মানবিক রাষ্ট্র বিনির্মাণ এবং দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব সুরক্ষার জন্য গণজাগরণ ও গণঅভ্যুত্থানে ফ্যাসিবাদী সরকারকে পতনের লক্ষ্যে জনগণের বৃহত্তর ঐক্য গড়ে তোলার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড